সারাদেশ


ভোলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, দুর্গম এলাকায় বাড়তি নিরাপত্তা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার

ভোলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, দুর্গম এলাকায় বাড়তি নিরাপত্তা

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চারটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ৫২৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে নদীবেষ্টিত ও দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে আগেভাগেই সরঞ্জাম পাঠানো হচ্ছে, যাতে ভোটের দিন পরিবহন বা যোগাযোগ–সংক্রান্ত কোনো বিঘ্ন না ঘটে।

 

সরঞ্জাম গ্রহণের সময় একাধিক প্রিসাইডিং কর্মকর্তা জানান, নির্ধারিত তালিকা অনুযায়ী সব উপকরণ বুঝে নেওয়া হচ্ছে এবং কেন্দ্রভিত্তিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব বণ্টনও শেষ হয়েছে।

 

দুর্গম কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রয়োজনে বিশেষ জলযান ও হেলিকপ্টার ব্যবহারের প্রস্তুতি রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী এলাকার ধরন অনুযায়ী পাঁচ ও ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে ব্যালট পেপার ও ভোটের বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

 

জেলার চারটি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১৬ লাখের বেশি। এসব আসনে ১০টি রাজনৈতিক দলের মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সম্পর্কিত

ভোলানির্বাচন

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, আনন্দের সঙ্গে বাড়ছে বাবা-মায়ের দুশ্চিন্তা

কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রনজিনা বেগম (৩০)। কুড়িগ্রাম সদর উপজেলার খান ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও তাদের ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা।

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা, ভিডিও ভাইরাল

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতা–কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকার একটি আদালত।