সারাদেশ


নারায়ণগঞ্জে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব মহোৎসব


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার

নারায়ণগঞ্জে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব মহোৎসব

ছবি: সংগৃহীত


শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব-বর্ষ স্মরণ ও সৎসঙ্গ নিবন্ধনের শতবর্ষ পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে চার দিনব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মন্দিরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্যামল কর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সৎসঙ্গের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী প্রদীপ দে এবং সদস্য সচিব শ্রী হরিপদ পাল।

 

প্রধান অতিথির বক্তব্যে শিখন সরকার শিপন বলেন, “মানুষের অন্তরে যে ভালোবাসা, দয়া ও শ্রদ্ধাবোধ রয়েছে, সেটাই প্রকৃত ধর্ম। কোনো ধর্মই বিভাজনের কথা বলে না। পৃথিবীর সব ধর্মই মানুষের শান্তি ও কল্যাণের কথা বলে।” তিনি আরও বলেন, শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ও শ্রী রামচন্দ্রের আবির্ভাব মানবকল্যাণ এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই হয়েছিল।

 

তিনি সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। কোনো সমস্যা বা অসুবিধা হলে তা জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

 

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীত পরিবেশন করে চট্টগ্রামের ‘টিম বৃষ্টি’। মহোৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা, প্রার্থনা, সৎসঙ্গ এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ১৫- ১৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।


সম্পর্কিত

নারায়ণগঞ্জ

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।