সারাদেশ


সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার

সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর ব্রিজের নিচে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

স্থানীয় সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা রাতে নিয়ামতপুর ব্রিজের নিচে অভিযান চালান। অভিযান চলাকালে ব্রিজের নিচে লুকিয়ে রাখা অস্ত্র ও মাদক শনাক্ত করে তা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কেউ সেখানে উপস্থিত না থাকায় গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।

 

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ জানান, উদ্ধার করা অস্ত্র ও মাদক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সদর থানায় নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

 

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সুনামগঞ্জে অস্ত্র ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।


সম্পর্কিত

সুনামগঞ্জযৌথ বাহিনী

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, আনন্দের সঙ্গে বাড়ছে বাবা-মায়ের দুশ্চিন্তা

কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রনজিনা বেগম (৩০)। কুড়িগ্রাম সদর উপজেলার খান ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও তাদের ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা।

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা, ভিডিও ভাইরাল

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতা–কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকার একটি আদালত।