সারাদেশ


কুড়িগ্রামে নৈশপ্রহরী তপন সরকার হত্যা মামলায় ম্যানেজারসহ গ্রেপ্তার দুই


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০১ জানুয়ারি ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার

কুড়িগ্রামে নৈশপ্রহরী তপন সরকার হত্যা মামলায় ম্যানেজারসহ গ্রেপ্তার দুই

কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির নৈশপ্রহরী তপন সরকার হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার লিটন এবং কর্মচারী আজম।

 

ডিবি পুলিশ সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামের আব্দুর রহমান ডাক্তারের ছেলে ম্যানেজার লিটনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার কর্মচারী আজমকে তার কর্মস্থল থেকে আটক করা হয়।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর দিবাগত রাতে রাজারহাট উপজেলার আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস কক্ষের ভেতরে নৈশপ্রহরী তপন সরকারকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। একই সঙ্গে অফিস থেকে প্রায় ৪০ লাখ টাকার বেশি অর্থ লুটের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 
 

সম্পর্কিত

কুড়িগ্রামহত্যা

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, আনন্দের সঙ্গে বাড়ছে বাবা-মায়ের দুশ্চিন্তা

কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রনজিনা বেগম (৩০)। কুড়িগ্রাম সদর উপজেলার খান ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও তাদের ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা।

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা, ভিডিও ভাইরাল

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতা–কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকার একটি আদালত।