জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাতৃপ্রতিম সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মৌলভীবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, হামলাকারীরা হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে চাপাতি নিয়ে তাঁর ওপর হামলা চালান।

এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। হামলার কারণ ও হতাহতের বিষয়ে আরও তথ্য জানা গেলে তা জানানো হবে।