বাংলাদেশ


বিয়ের দাওয়াত খেয়ে ঢাকায় ফেরা হলো না দুই বন্ধুর, ট্রাকের চাপায় মৃত্যু


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার

বিয়ের দাওয়াত খেয়ে ঢাকায় ফেরা হলো না দুই বন্ধুর, ট্রাকের চাপায় মৃত্যু

ছবি: সংগৃহীত


বিয়ের দাওয়াত খেয়ে বন্ধুর সঙ্গে আনন্দের দিন কাটিয়ে ঢাকায় ফেরার পথে আর ফেরা হলো না দুই যুবকের। রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খাইরুল হোসাইন (২২) ও মো. ইয়াসিন (২৭) নিহত হয়েছেন।

 

শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় খাইরুল হোসাইনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হলে ইয়াসিনকেও মৃত ঘোষণা করা হয়।

 

নিহত খাইরুল হোসাইন কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিন্দ্রা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে ঢাকার ভাষানটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। খাইরুল ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

অপর নিহত ইয়াসিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর বংশী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। তিনিও ভাষানটেক এলাকায় বসবাস করতেন। দুজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

 

নিহত খাইরুল হোসাইনের ভগ্নিপতি মহসিন জানান, শনিবার সকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে নোয়াখালীর এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যান। বিয়ের অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর অল্প সময়ের ব্যবধানে তাদের মৃত্যু হয়।

 

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি যাত্রাবাড়ী থানা পুলিশের হেফাজতে রয়েছে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুজনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। আনন্দের সফর যে এভাবে মৃত্যুর বার্তা হয়ে ফিরবে, তা কেউই ভাবতে পারেনি।


সম্পর্কিত

দূর্ঘটনামৃত্যুবন্ধু

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

সীমান্ত হত্যার শেষ কোথায়, আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

ঈদুল আজহা উপলক্ষে সুন্দরায় ৭০ শতাংশ পর্যন্ত ছাড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে বিউটি ও লাইফস্টাইল রিটেইল চেইন সুন্দরা। ঈদ পর্যন্ত চলা এ আয়োজনে কসমেটিকস, পারফিউম, লাইফস্টাইল পণ্য ও খেলনায় থাকছে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়।

ঘরেরবাজারের উদ্যোক্তাদের নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’ চালু

দেশের জনপ্রিয় ই-কমার্স ও নিরাপদ খাদ্যভিত্তিক প্রতিষ্ঠান ঘরেরবাজারের উদ্যোক্তারা নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’ চালু করেছেন।

কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র সাব্বির

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে মোঃ সাব্বির হোসেন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।