স্বরাষ্ট্রমন্ত্রী
(১৩ জুলাই ২০২৬, সোমবার)
প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনায় সরকার
প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর একটি প্রস্তাব সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য পাসপোর্টসেবা আরও সহজ, দ্রুত ও সহজলভ্য করতে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

শহীদ জিয়ার আদর্শে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জাতীয় ঐক্য ও উন্নত বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না এবং কঠোরভাবে নির্মূল করা হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় র্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

পর্যায়ক্রমে মাঠপর্যায়ের দায়িত্ব থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় পর্যায়ক্রমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে।

সড়ক ও মহাসড়কে পশুর হাট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
আসন্ন ঈদুল আজহায় সড়ক, মহাসড়ক, রেলপথ ও নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সড়ক-মহাসড়ক ও রেললাইনের ওপর কোনোভাবেই কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বাধীনতা দিবসে রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ২৪ মার্চ— জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের দেওয়া দায়মুক্তি (ইনডেমনিটি) অধ্যাদেশ বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবন-এ বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’-এর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সংবিধান অনুযায়ী বর্তমানে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি এখনো বিচারাধীন এবং এটি আইনে পরিণত হলে তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।
