জাতীয়


জাতীয় ঐক্য ও উন্নত বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৮ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

জাতীয় ঐক্য ও উন্নত বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। এই মূলনীতিকে সামনে রেখে দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে চায় সরকার।

 

তিনি বলেন, ‘আমরা করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয় ধারণ করেই সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে কাজ করে যাচ্ছে।

 

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের মানুষ মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই পরিবেশে দেশবাসী ধারাবাহিকভাবে কয়েকটি উৎসবমুখর ঈদ উদ্‌যাপনের সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

দেশের শান্তি-শৃঙ্খলা, অব্যাহত উন্নয়ন এবং সর্বাঙ্গীণ কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে সম্মিলিতভাবে দোয়া করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদসহ অন্যরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত

স্বরাষ্ট্রমন্ত্রীঐক্য

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।