মির্জা ফখরুল

(১৪ মে ২০২৬, বৃহস্পতিবার )

প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: মির্জা ফখরুল

প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিষয়টি বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

মহাসচিব পদ ছাড়ার ইঙ্গিত, অবসরে যেতে চান মির্জা ফখরুল

চলতি বছরেই জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সেই কাউন্সিলকে সামনে রেখে দলটির মহাসচিব পদে পরিবর্তনের আভাস দিয়েছেন বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি’- স্বাধীনতা দিবসে মির্জা ফখরুলের আহ্বান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক: স্থানীয় সরকার উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ভারত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, স্থানীয় সরকার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল

যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল: সরকারি নিয়ম ছাড়া আওয়ামী লীগের কার্যক্রম চলবে না

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে। আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এ কথা জানান।

চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল

নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের তথ্য সরাসরি জানতে একটি ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন, সব দলকে নিয়ে সংসদে যাবে বিএনপি: মির্জা ফখরুল

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা নেই: মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো শঙ্কা দেখছেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং এবারের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই।