রাজনীতি


১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন, সব দলকে নিয়ে সংসদে যাবে বিএনপি: মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন, সব দলকে নিয়ে সংসদে যাবে বিএনপি: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত


আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে। বিএনপি সব দলকে নিয়ে সংসদে যাবে।”

 

তিনি জানান, জুলাই সনদে বিএনপি যে বিষয়গুলোতে সম্মতি দিয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দলের ঘোষিত নির্বাচনী ইশতেহার ও ৩১ দফাও পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

 

মির্জা ফখরুল বলেন, “বিএনপি জনগণের দল। ফ্যাসিস্ট শক্তির কারণে দেশে উগ্রবাদের উত্থান হয়েছে। বিভিন্ন দলের ওপর নিপীড়ন চালানো হয়েছিল। সেই প্রেক্ষাপটে জামায়াত নির্বাচনে ভালো ফল করেছে।”

 

দলের নিরঙ্কুশ বিজয়কে জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ উল্লেখ করে তিনি বলেন, এ বিজয় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


সম্পর্কিত

রাজনীতিমির্জা ফখরুলবিএনপি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।