রাজনীতি


মির্জা ফখরুল: সরকারি নিয়ম ছাড়া আওয়ামী লীগের কার্যক্রম চলবে না


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন, সোমবার

মির্জা ফখরুল: সরকারি নিয়ম ছাড়া আওয়ামী লীগের কার্যক্রম চলবে না

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে। আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এ কথা জানান।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই সব জায়গায় এ বিষয়টি দেখা হবে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো বিএনপির কোনো মন্ত্রী বা জ্যেষ্ঠ নেতা নয়াপল্টন কার্যালয়ে যান। সকাল সাড়ে ১০টায় তিনি উপস্থিত হলে দলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মির্জা ফখরুল আলোকপাত করেন, নয়াপল্টন কার্যালয় থেকে বিএনপি বিগত সময়ে সবচেয়ে বেশি আন্দোলন ও কর্মসূচি চালিয়েছে; যার নেতৃত্বে ছিলেন প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি বলেন, এ কার্যালয় থেকে দেওয়া কর্মসূচিগুলো জনগণকে অনুপ্রাণিত করেছিল।

 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, সঠিক সময়ে সরকারি নিয়ম মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকারি নিয়মকানুন ও প্রথা বিবেচনা করে সঠিক সময়ে নির্বাচন আয়োজন করা হবে, তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।

 

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যাঁদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা ও দলের সঙ্গে সংযোগ থাকবে, তাঁদেরই প্রাধান্য দেওয়া হবে।

 

 

 

 


সম্পর্কিত

বিএনপিমির্জা ফখরুলআওয়ামীলীগ

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।