ঢাকা
(১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার )
ঢাকার খাবার পানির ভবিষ্যৎ কী?
ঢাকা আজ শুধু যানজট, বায়ুদূষণ বা আবাসন–সংকটের শহর নয়, এটি দ্রুত একটি পানিসংকটের শহরে পরিণত হচ্ছে। রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর গত দুই দশকে উদ্বেগজনক হারে নিচে নেমেছে। একই সময়ে আশপাশের নদীগুলো, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু, দূষণে বিপর্যস্ত। জনসংখ্যা বেড়েছে, ঘনত্ব বেড়েছে, আবাসন উল্লম্ব হয়েছে, শিল্পায়ন প্রসারিত হয়েছে। প্রশ্ন হলো, এ শহরের ভবিষ্যৎ পানির নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে?

নতুন দুই মেট্রোরেলে খরচ দ্বিগুণের বেশি, প্রতি কিলোমিটারে ৩,৬১৮ কোটি টাকা
ঢাকার নতুন দুটি মেট্রো রেল প্রকল্পের ব্যয় উত্তরা-মতিঝিল মেট্রোর চেয়ে দ্বিগুণের বেশি। উত্তরা-মতিঝিল মেট্রো নির্মাণে প্রতি কিলোমিটারে খরচ হয়েছিল ১,৫৭৪ কোটি টাকা, তবে নতুন দুই প্রকল্পে কিলোমিটারে খরচ দাঁড়িয়েছে ৩,৬১৮ কোটি টাকা। মোট অনুমোদিত ব্যয় ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা।

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে আজ শীর্ষে ঢাকা
বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)–তে মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের তথ্যে বাংলাদেশির রাজধানী ঢাকা শীর্ষে অবস্থান করছে। একিউআই–তে আজ ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে তালিকায় প্রথম অবস্থান দখল করেছে।

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য যাত্রী ছাড়া সব ধরনের প্রবেশ নিষিদ্ধ
বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ব্যতীত অন্য সবার প্রবেশ ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে সহযাত্রী কিংবা ভিজিটর কেউই বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।

নতুন সংকটে ঢাকা–দিল্লি সম্পর্ক: ভিসা সেবা স্থগিত, বিক্ষোভে বাড়ছে কূটনৈতিক উত্তেজনা
ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে সংকটের ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব, ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ এবং ভিসা ও কনস্যুলার সেবা স্থগিতের ঘটনায় সম্পর্কের ওপর চাপ বাড়ছে বলে মনে করছেন কূট
