জাতীয়
অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা আনছে সরকার, ঢাকায় শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ

রাজধানীর যানজট ও জনভোগান্তি কমাতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর নগর ভবনে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম। এতে বাংলাদেশ রিকশা-ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান মালিক ফেডারেশনের নেতারা অংশ নেন।
সভায় জানানো হয়, ২০২১ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর আওতায় প্রায় ২ লাখ ১২ হাজার প্যাডেলচালিত রিকশা ও ভ্যানকে লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে বর্তমানে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় নগরীতে যানজট বাড়ছে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে।
ফেডারেশনের নেতারা বলেন, অবৈধ ব্যাটারিচালিত রিকশার কারণে প্যাডেলচালিত রিকশা প্রায় বিলুপ্তির পথে। অনেক চালক প্যাডেল রিকশা চালাতে আগ্রহ হারাচ্ছেন। এ অবস্থায় কিছু মালিক লাইসেন্সপ্রাপ্ত প্যাডেল রিকশায় ব্যাটারি সংযোজন করেছেন। তারা এসব রিকশাকে নতুন নীতিমালার আওতায় বৈধতা দেওয়ার দাবি জানান।
এ ছাড়া ঢাকার বাইরের মৌসুমি চালক ও ব্যবসায়ীদের অবৈধভাবে রিকশা পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়।
সভায় প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রিকশা ঢাকার ঐতিহ্যের অংশ হলেও অবৈধ ব্যাটারিচালিত রিকশা এখন নগরবাসীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি জানান, সরকার নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ফুটপাত দখলমুক্ত করতে কাজ করছে।
তিনি আরও বলেন, নতুন নীতিমালায় নির্দিষ্ট ডিজাইন, গতি ও নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ করা হবে এবং সীমিত সংখ্যক রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে, যাতে সড়কে বিশৃঙ্খলা না তৈরি হয়। একই সঙ্গে জীবিকা ও জনস্বার্থ—দুই দিক বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় মো. জহিরুল ইসলাম-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








