রাজনীতি


যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৫ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন, রবিবার

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

 

রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় যুবদলের কার্যালয়ে এ ঘটনা ঘটে। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, সদ্য ঘোষিত ১৫১ সদস্যের নির্বাহী কমিটিতে বিতর্কিত ও দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা কয়েকজন নেতাকে অন্তর্ভুক্ত করার দায় নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকপন্থী নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ একে অপরের ওপর দায় চাপাতে শুরু করলে বৈঠকে হট্টগোল সৃষ্টি হয়।

 

বৈঠকে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক যুগ্ম সাধারণ সম্পাদক জানান, সভাপতি আব্দুল মোনায়েম মুন্না কমিটির সহসভাপতি ফিরোজ আবদুল্লাহর অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কমিটিতে থাকা মো. কামরুজ্জামান, শামসুজ্জোহা সুমন ও মনিরুল ইসলাম সোহাগের অতীত আন্দোলনে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এ ঘটনাকে কেন্দ্র করেই বিরোধ তীব্র আকার ধারণ করে।

 

সূত্রগুলো আরও জানায়, কমিটির মান ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হওয়ার বিষয়টি নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক একে অপরকে দায়ী করেন। একই সময়ে সহসভাপতি মাহমুদুস সালেহীন এবং সহসভাপতি জিয়াউর রহমান জিয়া কক্সবাজার জেলা কমিটির প্রতিনিধিত্ব ও মূল্যায়ন নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। বৈঠকে কয়েকজন নেতা মাহমুদুস সালেহীনের রাজনৈতিক সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন।

 

একপর্যায়ে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহসভাপতি ফিরোজ আবদুল্লাহকে উদ্দেশ করে বলেন, ‘তুমি সভাপতির স্বাক্ষরে সহসভাপতি হয়েছ।’ এর পরিপ্রেক্ষিতে ফিরোজ আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বৈঠক কক্ষ ত্যাগ করেন বলে সূত্রগুলো জানিয়েছে।

 

বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের দাবি, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যেও বাকবিতণ্ডা শুরু হয় এবং তা ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সভা স্থগিত করা হয়।

 

এ বিষয়ে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।