রাজনীতি


ফেনীতে জনসভায় জামায়াত আমির শফিকুর রহমান: যারা ভয় দেখায় তারা মতলববাজ


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার

ফেনীতে জনসভায় জামায়াত আমির শফিকুর রহমান: যারা ভয় দেখায় তারা মতলববাজ

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় অংশ নিয়ে বলেছেন, যারা ভয় দেখায় তারা মূলত মতলববাজ। তিনি কওমি মাদরাসা নিয়ে গুজব ছড়ানো ও অপ্রমাণিত অভিযোগকে নাকচ করে বলেন, একটি মহল প্রচার করছে জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু বর্তমানে ইসলামী শিক্ষা ধরে রেখেছে তারাই। কওমি মাদরাসা আমাদের কলিজা। আমরা কথা নয়, কাজে প্রমাণ করব।

 

ডা. শফিকুর রহমান যুবসমাজের প্রতি গুরুত্বারোপ করে বলেন, যুবসমাজ আমার বন্ধু। তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। প্রত্যেক যুবক-যুবতী নিজের দিকে ইশারা করে বলবে, ‘আমিই বাংলাদেশ, দেশ আমার’।

 

নারী অধিকার ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, অনেকে বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মা-বোনদের ঘরের বাইরে বের হতে দেবে না। আমাদের মা-বোন আছে না? তারা সব করছে না? তাই দেশের প্রত্যেক মা-বোনের মর্যাদা ও নিরাপত্তা আমরা নিশ্চিত করব।

 

জামায়াতের আমির সমাজের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন এবং বলেন, অতীতের দুর্নীতিপূর্ণ, একনায়কতান্ত্রিক ও ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাতে হবে।

 

ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা প্রথম ভোটে ‘হ্যাঁ’ দেবেন। ‘হ্যাঁ’ মানে স্বাধীনতা, ‘না’ মানে গোলামি। একজন সাধারণ রিকশাচালকের সন্তানও মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রধানমন্ত্রী হতে পারবে।

 

ফেনী নদী নিয়ে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে স্মরণ করে তিনি বলেন, আবরারের আত্মত্যাগকে ফেনীবাসী চিরদিন স্মরণ করবে। তার জীবন দেশের ন্যায্যতার জন্য দিয়েছিল।

 

ফেনীর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ডা. শফিকুর রহমান মেডিকেল কলেজ, স্টেডিয়াম ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এছাড়া ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, এ প্রতীক স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক।

 

জনসভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা বক্তব্য দেন।

 

ডা. শফিকুর রহমান আগামী দুই দিনে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফর করে বিভিন্ন জনসভায় অংশ নেবেন।


সম্পর্কিত

ফেনীজামায়াতশফিকুর রহমান

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।