রাজনীতি
ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে: জামায়াত আমির
.jpg)
ফেনীতে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ফেসবুক
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান শুক্রবার ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় ঘোষণা করেছেন, ফেনীবাসীর দীর্ঘদিনের সমস্যা হিসেবে পরিচিত বাঁধ নির্মাণের সংকট সমাধানের জন্য প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আলোচনা করে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান করা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, “সীমান্ত থেকে ধেয়ে আসা পানির তোড়ে ফেনী যখন সমুদ্রে পরিণত হয়েছিল, আমি নিজে কোমর পানি ভেঙে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এখন বাঁধ নির্মাণের বিষয়টি দেশের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে। জামায়াত ক্ষমতায় এলে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে এর সমাধান হবে।”
তিনি শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “বুয়েটের মেধাবী ছাত্র আবরার দেশের পানির অধিকার নিয়ে কথা বলায় জীবন দিয়েছেন। তার ত্যাগ ফেনীবাসীর কলিজায় স্মরণীয় হওয়া উচিত।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, আধিপত্যবাদের দোসররা আবরারের সত্য কথা সহ্য করতে না পেরে তাকে হত্যা করেছে। তিনি ফেনীর উন্নয়নের প্রতিশ্রুতি হিসেবে একটি সরকারি মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল এবং ফেনীর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
নির্বাচন ও গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ভোটারদের প্রথম ভোট হবে স্বাধীনতার পক্ষে, দ্বিতীয় ভোট হবে সার্বভৌমত্ব রক্ষার পক্ষে। তিনি এমন এক বাংলাদেশ কল্পনা করেন, যেখানে একজন রিকশাচালকের সন্তানও মেধা দিয়ে প্রধানমন্ত্রী হতে পারবে।
সমাবেশে ফেনী-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিনের হাতে ‘দাঁড়িপাল্লা’ এবং ফেনী-২ আসনে জোট প্রার্থী জহিরুল ইসলামের হাতে ‘ঈগল’ প্রতীক তুলে দিয়ে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “১১টি দল একত্রে কাজ করছে এবং জোটের বিজয় নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য।”
ডা. শফিকুর রহমান স্পষ্ট করেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরের বাইরে বের হওয়া বন্ধ করবে, এমন অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা। দলটি নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। কওমি মাদ্রাসার ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে।
তিনি নির্বাচনী উত্তেজনার বিষয়ে নেতাকর্মীদের মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেন এবং ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করে নিরাপদে ঘরে ফেরার নির্দেশ দেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









