রাজনীতি


আমরাই পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, দেশ ছেড়ে কোথাও যাইনি: মির্জা ফখরুল


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার

আমরাই পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, দেশ ছেড়ে কোথাও যাইনি: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত


ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিএনপির নেতাকর্মীরাই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। দেশকে স্বাধীন করতে গিয়ে কেউ দেশ ছেড়ে পালিয়ে যাননি।

 

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দলটি আজ ভোট চাইছে, তারা ১৯৭১ সালে পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছিল। আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন, যুদ্ধের সময় কে কোথায় ছিল তা আপনারাই বিচার করুন। আমরা নিজেরাই পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, কেউ বাইরে থেকে এসে আমাদের হয়ে যুদ্ধ করে দেয়নি।

 

তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ নতুন মুখোশ পরে ভোট চাইতে আসছে। জনগণকে সচেতন থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

 

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ড নারীদের জন্য একটি কার্যকর অধিকার নিশ্চিত করবে এবং পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচে সরাসরি সহায়তা দেবে।

 

তিনি আরও বলেন, কৃষকদের জন্য চালু করা হবে ‘কৃষি কার্ড’, যার মাধ্যমে সার, বীজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা দিতে চালু করা হবে ‘স্বাস্থ্য কার্ড’।

 

আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে সমর্থন দিলে আমি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব।

 

নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।


সম্পর্কিত

পাকিস্তানিমির্জা ফখরুলমুক্তিযুদ্ধবিএনপি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।