রাজনীতি
ভোটগ্রহণ শেষ, এবার ফলের অপেক্ষা, কে জিততে যাচ্ছে ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে?
এদিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ ভালো ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। রাশেদা সুলতানা বলেন, আমি বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম। দু’একটা কক্ষ দেখেছি। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখেছি। এজেন্ট আছে একটা প্রার্থীর, সেটা দেখেছি। প্রিজাইডিং অফিসার বলেছেন- কিছু কিছু এজেন্টের তালিকা এখনো আসেনি, হয়তো পৌঁছাবে। ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়ম দেখিনি। পরিবেশ ভালো।
এবারের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাকের পার্টির মো. রাশিদুল হাসান, আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ও মো. তারেকুল ইসলাম ভূঞা, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান এবং জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান।
সম্পর্কিত
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

এনসিপিতে যোগদানকারীদের যাচাইয়ে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদান কার্যক্রম যাচাই-বাছাই ও মূল্যায়নের জন্য ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে দলটির সাংগঠনিক সম্প্রসারণের বিষয়েও কাজ করবে এই কমিটি।

.jpg)







