জাতীয়


নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৩ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

 

আগামী ১৬ জুলাই ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

 

কর্মকর্তাদের ভাষ্য, বাংলাদেশ বর্তমানে বিমসটেকের (BIMSTEC) চেয়ারম্যান দেশ। ফলে এই বৈঠকে অংশগ্রহণ করা বাংলাদেশের দায়িত্ব ও কূটনৈতিক বাধ্যবাধকতার অংশ।

 

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম। তার সফরের বিষয়টি ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সম্প্রতি ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে, বাংলাদেশ সেটিকে সন্তোষজনক মনে করেনি এবং আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যান করেছে।

 

তবে কর্মকর্তারা বলেন, ড. একেএম শামসুল ইসলামের সফরের সময় আয়োজক দেশ হিসেবে ভারত আন্তর্জাতিক কূটনৈতিক রীতি, প্রটোকল ও রাষ্ট্রীয় সৌজন্য যথাযথভাবে অনুসরণ করে কি না, তা বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

 

তারা আরও জানান, প্রতিনিধি দলের সফর উপলক্ষে প্রয়োজনীয় কূটনৈতিক প্রটোকল ও রাষ্ট্রীয় সৌজন্য নিশ্চিত করার বিষয়টি ভারত সরকারকে অবহিত করা হয়েছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এই সফরে ভারতের আচরণ ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের সফর, কূটনৈতিক যোগাযোগ এবং দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দেখা হবে।

 

 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।

প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

দেশের কৃষিকে প্রযুক্তিনির্ভর, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং কৃষির যান্ত্রিকীকরণে একগুচ্ছ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ডিজিটাল কৃষি ব্যবস্থার সম্প্রসারণ, প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা, স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু-সহিষ্ণু কৃষি উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

ধানের শীষ হাতে শুভেচ্ছা, নিরাপত্তাকর্মী আব্দুস সালামের পাশে প্রধানমন্ত্রী

রাজধানীর রমনা এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালনকারী নিরাপত্তাকর্মী আব্দুস সালামের হাতে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিদিন দায়িত্ব পালনের সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর এই উদ্যোগ নেওয়া হয়।