জাতীয়


৮ মার্চ ২০২৬: বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৮ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার

৮ মার্চ ২০২৬: বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট

ছবি: দূরবিন নিউজ


বিদেশে বসবাসকারী প্রবাসীদের জন্য প্রতিদিনের বৈদেশিক মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ। কারণ সঠিক রেটে দেশে টাকা পাঠালে রেমিট্যান্সের প্রকৃত মূল্য পাওয়া সম্ভব হয়। আজ রবিবার, ৮ মার্চ ২০২৬ (২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ) বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় সর্বশেষ বিনিময় হার নিচে তুলে ধরা হলো।

 

প্রবাস থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠালে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যেতে পারে, তার ভিত্তিতেই এই রেট নির্ধারণ করা হয়েছে। তবে মনে রাখতে হবে, বাংলাদেশি টাকা দিয়ে বৈদেশিক মুদ্রা কেনা বা বিক্রির ক্ষেত্রে এই হার ভিন্ন হতে পারে।

 

আজকের টাকার রেট (বাংলাদেশি টাকা)

 

মালয়েশিয়ান ১ রিংগিত: ৩১ টাকা (ব্যাংক), বিকাশ ৩০.৬৫, ক্যাশ ৩০.৬৫

 

সৌদি ১ রিয়াল: ৩২ টাকা ৬৫ পয়সা (ব্যাংক/বিকাশ), ক্যাশ ৩২.৪৫

 

মার্কিন ১ ডলার: ১২২ টাকা ৯৬ পয়সা (ব্যাংক), ক্যাশ ১২৩.৭৯

 

১ ইউরো: ১৪৪ টাকা ০৭ পয়সা

 

ব্রিটিশ ১ পাউন্ড: ১৬৩ টাকা ৫৭ পয়সা (ব্যাংক), ক্যাশ ১৬৩.৯৪

 

সিঙ্গাপুর ১ ডলার: ৯৬ টাকা ৪২ পয়সা

 

অস্ট্রেলিয়ান ১ ডলার: ৮৬ টাকা ১২ পয়সা

 

নিউজিল্যান্ড ১ ডলার: ৭২ টাকা ১৫ পয়সা

 

কানাডিয়ান ১ ডলার: ৯০ টাকা ১৩ পয়সা

 

ইউএই ১ দিরহাম: ৩৩ টাকা ৩০ পয়সা

 

ওমানি ১ রিয়াল: ৩১৭ টাকা

 

বাহরাইনি ১ দিনার: ৩২৪ টাকা ৫৬ পয়সা

 

কাতারি ১ রিয়াল: ৩৩ টাকা ৬০ পয়সা

 

কুয়েতি ১ দিনার: ৩৯৯ টাকা ৫১ পয়সা

 

সুইস ১ ফ্রাঁ: ১৫৩ টাকা ৮৪ পয়সা

 

দক্ষিণ আফ্রিকান ১ রান্ড: ৭ টাকা ৩৮ পয়সা

 

জাপানি ১ ইয়েন: ০.৭৭৭ টাকা

 

দক্ষিণ কোরিয়ান ১ ওন: প্রায় ০.০৮২ টাকা

 

ভারতীয় ১ রুপি: ১ টাকা ২৯ পয়স

বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের সবসময় বৈধ চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানো উচিত। এতে একদিকে অর্থ নিরাপদ থাকে, অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়।

 

বর্তমানে সরকার বৈধ পথে পাঠানো রেমিট্যান্সে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে। অর্থাৎ বিদেশ থেকে ১০০ টাকা পাঠালে প্রাপকের হাতে পৌঁছাবে প্রায় ১০২ টাকা ৫০ পয়সা।

 

তবে মুদ্রা বিনিময় হার সময় ও স্থানভেদে পরিবর্তিত হতে পারে। তাই সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ ব্যাংক বা বৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


সম্পর্কিত

সারাদেশটাকার রেট

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।