জাতীয়
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গত ১৩ দিনে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন ঘটেছে এবং সরকার আইনশৃঙ্খলা আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্বাভাবিকভাবেই স্থিতিশীলতা আসে এবং মানুষের মনে আস্থা তৈরি হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে বলে তিনি দাবি করেন।
গত ১৩ দিনে কী ধরনের উন্নতি হয়েছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীর একটি নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ঘটনার পর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী তা বাস্তবায়ন করেছে। অন্যান্য কয়েকটি ঘটনাতেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কতটা আন্তরিক ও কঠোর তা জনগণ ইতোমধ্যে বুঝতে পেরেছে। তদন্ত দ্রুত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








