আন্তর্জাতিক


হরমুজ প্রণালি নিয়ে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের, ‘ইরানকে টোল আদায় করতে দেওয়া হবে না’


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৩ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার

হরমুজ প্রণালি নিয়ে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের, ‘ইরানকে টোল আদায় করতে দেওয়া হবে না’

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবহার করে ইরানকে কোনো ধরনের টোল বা শুল্ক আদায়ের সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক বাণিজ্যিক নীতিমালার পরিপন্থি হবে।

 

মঙ্গলবার (২৩ জুন) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সফরকালে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

 

রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ যেকোনো চূড়ান্ত সমঝোতার অংশ হিসেবেও হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণ বা টোল আদায়ের সুযোগ গ্রহণযোগ্য হবে না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচল অব্যাহত রাখতে হবে।

 

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে তার এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ওই হামলার লক্ষ্যবস্তু হওয়া দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতও ছিল।

 

আবুধাবি সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কো রুবিও। সফরকালে তিনি আমিরাতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। পরে কুয়েত ও বাহরাইন সফর করবেন তিনি।

 

বাহরাইনে গিয়ে তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) বা গালফ কো-অপারেশন কাউন্সিলের বৈঠকে অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আরব মিত্রদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, ইরান ইস্যু এবং চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

 

কূটনৈতিক সূত্রগুলোর মতে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগের মধ্যে আঞ্চলিক মিত্রদের আশ্বস্ত করা এবং যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করাই রুবিওর এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।

 
 

সম্পর্কিত

যুক্তরাষ্ট্রপররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওহরমুজ প্রণালি

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।