আন্তর্জাতিক
ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার

ইংলিশ চ্যানেলের কাছে যুক্তরাজ্যের পতাকাবাহী একটি ইয়টকে পথ পরিবর্তনের জন্য সতর্কতামূলক গুলি চালিয়েছে রুশ যুদ্ধজাহাজ। ঘটনাটিকে গভীর উদ্বেগজনক ও বেপরোয়া বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
বুধবার (১৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গত সপ্তাহে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-সংশ্লিষ্ট একটি জাহাজ জব্দের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।
যুক্তরাজ্য ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার এক ব্রিটিশ দম্পতিকে বহনকারী একটি ইয়টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ‘ব্রাইট ফিউচার’ নামের ইয়টটি রুশ যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচ’-এর সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের পথে চলাচল করছিল। বিষয়টি লক্ষ্য করার পর যুদ্ধজাহাজের কর্মীরা ইয়টটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে সতর্কতামূলক গোলাবর্ষণ করা হয়।
রুশ মন্ত্রণালয় জানায়, আইল অব উইট থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণে, ব্রিটিশ জলসীমার বাইরে এ ঘটনা ঘটে। গোলাবর্ষণ ইয়টকে লক্ষ্য করে করা হয়নি; সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়।
তবে ইয়টে থাকা ব্যক্তিরা রুশ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাদের বক্তব্য, ইয়টটি কোনোভাবেই সংঘর্ষের পথে ছিল না। তারা রুশ বিবৃতিকে ‘চিরাচরিত মিথ্যাচার’ বলে উল্লেখ করেছেন।
এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, গত রোববার ট্যাঙ্কার জব্দের ঘটনার সঙ্গে এর কোনো সংযোগ নেই।
প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ইয়টকে ঘিরে এই ঘটনা কোনো রহস্যময় পরিস্থিতির ইঙ্গিত দেয় না। তবে ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে প্রবেশ করেছে এবং রাশিয়ার আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইউরোপজুড়ে রাষ্ট্রীয় মদদপুষ্ট বিভিন্ন হামলার ঘটনাও দেখা যাচ্ছে।
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ঘটনাটিকে ‘গভীর উদ্বেগজনক’ এবং ‘বেপরোয়া’ বলে অভিহিত করেন।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় রুশ যুদ্ধজাহাজের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল ব্রিটিশ নৌবাহিনী। ঘটনার সময় ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ ‘এইচএমএস মার্সি’ রুশ যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচ’-কে নজরদারিতে রেখেছিল।
সূত্র: আল জাজিরা।
জনপ্রিয়
সর্বশেষ
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়
ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান
ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২
বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।









