আন্তর্জাতিক


যুক্তরাষ্ট্র-ইসরাইলের উদ্দেশ্যে মোজতবা খামেনির নতুন বার্তা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৯ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন, রবিবার

যুক্তরাষ্ট্র-ইসরাইলের উদ্দেশ্যে মোজতবা খামেনির নতুন বার্তা

ছবি: সংগৃহীত


ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে হরমুজ প্রণালিতে ‘নতুন তিক্ত এক পরাজয়’ উপহার দিতে প্রস্তুত তার নৌবাহিনী।

 

রোববার (১৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এ বার্তা প্রচার করা হয়। এরআগে, দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে।

 

ইরানের সর্বোচ্চ এই দুই নেতার থেকে বক্তব্য আসার ঠিক আগেই ইসরাইলকে প্রশংসায় ভাসিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আশাবাদী খুব দ্রুতই এই সংকট কেটে যাবে। তবে এখনও যদিও আলোচনায় কোনো অগ্রগতি দেখা যায়নি।

 

এদিকে ইসরাইলি গণমাধ্যম, সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সম্ভাব্য যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরআন্তর্জাতিক

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

আস্থা ভোটে জয়ী বিজয়, ১৪৪ বিধায়কের সমর্থনে তামিলনাড়ু সরকারে শক্ত অবস্থান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় গুরুত্বপূর্ণ আস্থা ভোটে জয় পেয়েছেন। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে তার দল টিভিকে-সহ মোট ১৪৪ জন বিধায়ক সরকারের পক্ষে সমর্থন দেন। এর মধ্য দিয়ে সদ্য গঠিত বিজয় সরকারের অবস্থান আরও শক্তিশালী হলো।

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ, ‘পানিবোমা’ আশঙ্কায় ভারত

বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নদীকে ঘিরে চীনের সক্রিয়তা শুধু অবকাঠামোগত সহযোগিতার বিষয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

ইরানে গোপন বিমান হামলা চালিয়েছে আমিরাত, দাবি মার্কিন গণমাধ্যমের

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে গোপনে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের শহর ও জ্বালানি স্থাপনায় ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই পাল্টা অভিযান পরিচালনা করে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব সিদ্ধান্ত নিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নবান্নে অনুষ্ঠিত এই বৈঠকে চাকরিপ্রার্থীদের জন্য বয়সসীমা বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্প চালু, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।