আন্তর্জাতিক


যুদ্ধবিরতির মাঝেই ফের সংঘাতের শঙ্কা: ইরানের হুঁশিয়ারিতে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার

যুদ্ধবিরতির মাঝেই ফের সংঘাতের শঙ্কা: ইরানের হুঁশিয়ারিতে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনকে তেহরান কোনোভাবেই বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে।

 

রোববার (১৯ এপ্রিল) ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও স্থায়ী সমাধান নিয়ে গভীর অনিশ্চয়তা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

 

ইরানের এই বক্তব্যের পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, সম্ভাব্য আকস্মিক হামলার আশঙ্কায় সীমান্ত ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

এদিকে, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে অভ্যন্তরীণ চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার রাতে তেল আবিবে হাজারো মানুষ তার পদত্যাগ ও চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ করেন।

 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নেতানিয়াহু ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে দেশকে দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। রাফায়েল পিনাইনা নামে এক বিক্ষোভকারী বলেন, “প্রধানমন্ত্রী ভেতর থেকেই ইসরায়েলি সমাজকে দুর্বল করে দিচ্ছেন এবং আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থান ক্ষতিগ্রস্ত করছেন।”

 

বিক্ষোভে অংশ নেওয়া নাগরিক ও সমাজকর্মীরা গত ৭ অক্টোবরের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তারা মনে করেন, যুদ্ধের বাস্তবতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে।

 

অন্যদিকে, কিছু বিক্ষোভকারী মনে করেন, লেবানন ও ইরানের সঙ্গে সংঘাতে জড়ানো ইসরায়েলের জন্য কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত ছিল। হাইম ট্রিভ্যাক্স নামে এক প্রতিবাদকারী অভিযোগ করেন, সম্ভাব্য আইনি ঝুঁকি এড়াতেই প্রধানমন্ত্রী যুদ্ধের পথ বেছে নিয়েছেন।

 

মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ভেঙে গেলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে।


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরযুদ্ধবিরতিইসরায়েলইরান

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

আস্থা ভোটে জয়ী বিজয়, ১৪৪ বিধায়কের সমর্থনে তামিলনাড়ু সরকারে শক্ত অবস্থান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় গুরুত্বপূর্ণ আস্থা ভোটে জয় পেয়েছেন। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে তার দল টিভিকে-সহ মোট ১৪৪ জন বিধায়ক সরকারের পক্ষে সমর্থন দেন। এর মধ্য দিয়ে সদ্য গঠিত বিজয় সরকারের অবস্থান আরও শক্তিশালী হলো।

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ, ‘পানিবোমা’ আশঙ্কায় ভারত

বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নদীকে ঘিরে চীনের সক্রিয়তা শুধু অবকাঠামোগত সহযোগিতার বিষয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

ইরানে গোপন বিমান হামলা চালিয়েছে আমিরাত, দাবি মার্কিন গণমাধ্যমের

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে গোপনে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের শহর ও জ্বালানি স্থাপনায় ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই পাল্টা অভিযান পরিচালনা করে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব সিদ্ধান্ত নিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নবান্নে অনুষ্ঠিত এই বৈঠকে চাকরিপ্রার্থীদের জন্য বয়সসীমা বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্প চালু, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।