আন্তর্জাতিক
আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করছে: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান অভিযোগ করেছেন, তাকে বিচার বিভাগের কাছে নতি স্বীকার করতে বাধ্য করার উদ্দেশ্যে তার স্ত্রী বুশরা বিবি-কে কারাগারে অমানবিকভাবে নির্যাতন করা হচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) ইমরান খানের বোন আলিমা খানম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইমরান খান ও বুশরা বিবিকে ‘নিষ্ঠুর পরিস্থিতির’ মধ্যে নির্জন কারাবাসে রাখা হয়েছে।
তিনি অভিযোগ করেন, ইসলামাবাদ হাইকোর্ট ইচ্ছাকৃতভাবে তাদের জামিন শুনানি বিলম্বিত করছে, যাতে তাদের কারাবাস দীর্ঘায়িত হয়। ইমরান খানের আইনজীবী সালমান সাফদারের বরাতে তিনি জানান, বুশরা বিবিকে দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে রেখে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, যাতে ইমরান খান সরকারে সঙ্গে আপস করতে বাধ্য হন।
তবে ইমরান খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনো ধরনের সমঝোতায় যাবেন না। তার ভাষায়, “কোনো সমঝোতা নয়, কোনো আত্মসমর্পণ নয়; হয় মুক্তি, নয় মৃত্যু।”
এদিকে, বর্তমান সরকারকে দায়ী করে আলিমা খানম দাবি করেন, নির্বাচনী ম্যান্ডেট ‘চুরি’ করে ক্ষমতায় এসেছে সরকার এবং এতে বিচার বিভাগের একাংশ সহযোগিতা করছে।
কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার। ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা জেল-এ বন্দী থাকা এই সাবেক প্রধানমন্ত্রীর দৃষ্টিশক্তি আংশিক হারানোর খবর পাওয়া গেছে এবং তার দীর্ঘমেয়াদি চিকিৎসা চলছে।
এর আগে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান অসীম মুনির-এর বিরুদ্ধে তাকে ধীরে ধীরে ‘নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র’ চলছে।
ঈদের সময় ছেলে কাসিম খানের সঙ্গে আলাপকালে ইমরান খান বুশরা বিবির প্রতি ‘অমানবিক আচরণ’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, বুশরা বিবিকে সপ্তাহে মাত্র ৩০ মিনিট দেখা করার সুযোগ দেওয়া হয়, অনেক সময় সেটিও বন্ধ রাখা হয়।
পিটিআই নেতাদের দাবি, ইমরান খানকে মানসিকভাবে দুর্বল করতেই তার স্ত্রীকে ‘চাপের হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়
ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান
ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২
বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।









