আন্তর্জাতিক


৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ- কোন দেশে কত নিহত, বাংলাদেশির সংখ্যা কত?


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার

৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ- কোন দেশে কত নিহত, বাংলাদেশির সংখ্যা কত?

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাব দিয়েছে ইরান। শুধু ইসরায়েল নয়, ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনায়ও হামলা চালানো হয়। যুদ্ধের ৪০তম দিনে আজ বুধবার যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

 

এই যুদ্ধে বিভিন্ন দেশের প্রাণহানির পরিসংখ্যান নিম্নরূপ- ইরান: যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানায়, ৩,৬৩৬ জন নিহত। আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ১,৯০০ জন।

 

লেবানন: ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় ১,৫৩০ জন নিহত, যার মধ্যে অন্তত ১২৯ শিশু। দক্ষিণ লেবাননে দুটি পৃথক ঘটনায় তিনজন জাতিসংঘ শান্তিরক্ষী (ইন্দোনেশিয়ার নাগরিক) নিহত হয়েছেন। সাংবাদিক ও চিকিৎসাকর্মীরাও নিহত তালিকায় রয়েছেন।

 

ইরাক: অন্তত ১১৭ জন নিহত। ইসরায়েল: ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ২৩ জন নিহত, এর মধ্যে দক্ষিণ লেবাননে ১১ সেনা। যুক্তরাষ্ট্র: ১৩ সেনা নিহত, তিন শতাধিক আহত। সংযুক্ত আরব আমিরাত: দুজন সেনাসহ ১৩ জন নিহত। কাতার: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত। কুয়েত: সাতজন নিহত। পশ্চিম তীর (ফিলিস্তিন): চারজন নারী নিহত। সিরিয়া: দক্ষিণাঞ্চল সুয়েইদা শহরে চারজন নিহত। বাহরাইন: দুটি পৃথক হামলায় দুজন নিহত।ওমান: সোহর প্রদেশে ড্রোন হামলায় দুজন নিহত। সৌদি আরব: আল-খারজ শহরে গোলা আঘাতে দুজন নিহত। ফ্রান্স: উত্তর ইরাকে ড্রোন হামলায় একজন ফরাসি সেনা নিহত।

 

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৩ এপ্রিলের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অবস্থানরত ছয় বাংলাদেশি প্রবাসীও প্রাণ হারিয়েছেন।


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরআন্তর্জাতিক

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।