আন্তর্জাতিক


যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ ও সর্বাত্মক বিজয় হয়েছে: ডোনাল্ড ট্রাম্প


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার

যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ ও সর্বাত্মক বিজয় হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত


ইরান-এর সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ ও সর্বাত্মক বিজয়’ অর্জন করেছে।

 

বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা (আমাদের) সম্পূর্ণ এবং সর্বাত্মক বিজয়… একদম শতভাগ। এ ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই।

 

এর আগে মার্চের মাঝামাঝি পাকিস্তান-এর মাধ্যমে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন ট্রাম্প। ইরান তা প্রত্যাখ্যান করলে পরে একটি সংশোধিত প্রস্তাব পাঠানো হয়, যেখানে ৪৫ দিনের যুদ্ধবিরতির কথা উল্লেখ ছিল।

 

পরবর্তীতে ইরান সেই প্রস্তাব পর্যালোচনা করে দুই সপ্তাহের যুদ্ধবিরতির পক্ষে সম্মতি জানায়, যা ট্রাম্পও মেনে নেন।

 

যুদ্ধবিরতির আগে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, সমঝোতায় না এলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হতে পারে।

 

তবে নতুন করে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি কিছু বলেননি।

 

যুদ্ধবিরতি ব্যর্থ হলে কী হবে  এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আলোচনায় অগ্রগতি আনতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার ভাষায়,
দুই সপ্তাহের এই সময়ের মধ্যে ইরানকে আলোচনার টেবিলে আনতে চীন সহযোগিতা করতে পারে।

 

সূত্র: এএফপি


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরডোনাল্ড ট্রাম্প

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।