আন্তর্জাতিক


ইসরায়েলের ‘ভুল হিসাবেই’ যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র: ইরান


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০১ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন, বুধবার

ইসরায়েলের ‘ভুল হিসাবেই’ যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র: ইরান

ছবি: সংগৃহীত


ইসরায়েলের ‘ভুল হিসাব’ ও প্ররোচনার কারণেই যুক্তরাষ্ট্র চলমান সংঘাতে জড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইরান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

 

বুধবার মিসরীয় পত্রিকা আল-মাসরি আল-ইউমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে বিশ্বে মার্কিন কূটনীতির ওপর আস্থা কমে গেছে। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্র কূটনীতি ও আলোচনাকে নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

 

ইসমাইল বাঘাই আরও বলেন, ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সুস্থ রয়েছেন, তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জনসমক্ষে আসছেন না। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের জনগণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা কূটনীতিতে আগ্রহী নয়।

 

সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, গত এক মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। এর উদাহরণ হিসেবে মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে হামলার কথা উল্লেখ করেন তিনি, যেখানে বহু মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়।

 

এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। তবে তেহরান ওই দাবি সরাসরি অস্বীকার করেছে।

 

এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরআন্তর্জাতিকইসরায়েলইরানযুদ্ধ

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।