আন্তর্জাতিক
যুক্তরাজ্যসহ মিত্রদের কড়া সমালোচনা ট্রাম্পের, দিলেন দুই পরামর্শ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ফাইল ছবি: রয়টার্স
ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ানোয় মিত্রদেশগুলোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুক্তরাজ্য ও ফ্রান্সের ভূমিকা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির সংকটের কারণে যেসব দেশ জেট ফুয়েল সংকটে পড়েছে তাদের জন্য তার ‘দুই পরামর্শ’ রয়েছে।
প্রথমত, তারা যেন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ক্রয় করে, কারণ যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দ্বিতীয়ত, দেরিতে হলেও সাহস দেখিয়ে হরমুজ প্রণালিতে গিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানান তিনি।
ট্রাম্প আরও অভিযোগ করেন, ফ্রান্স যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় সহযোগিতা করেনি। বিশেষ করে রসদবাহী বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় ফ্রান্সকে ‘অসহযোগী’ বলে উল্লেখ করেন তিনি।
ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকেই ইউরোপীয় দেশগুলোর পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় ট্রাম্প ধারাবাহিকভাবে তাদের সমালোচনা করে আসছেন। এ বিষয়ে Al Jazeera-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই অবস্থান ট্রান্স-আটলান্টিক সম্পর্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।
জনপ্রিয়
সর্বশেষ
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়
ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান
ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২
বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।









