আন্তর্জাতিক
ট্রাম্পের বিস্ময়কর দাবি ইরান নাকি তাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল

ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চমকপ্রদ দাবি করে বলেছেন, ইরানের নেতারা অনানুষ্ঠানিকভাবে তাকে দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা তিনি প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার রিপাবলিকান দলের এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে এমন একটি প্রস্তাব তার কাছে এসেছে বলে তিনি শুনেছেন। তবে তিনি তা গ্রহণ করেননি এবং স্পষ্টভাবে না বলে দিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে আলোচনা এগোচ্ছে এবং একটি সমঝোতার সম্ভাবনাও তৈরি হয়েছে।
ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের সাফল্য পেয়েছে এবং তেহরান এখন আলোচনায় আগ্রহী। তবে নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে তারা প্রকাশ্যে তা স্বীকার করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।
তবে ট্রাম্পের এসব দাবিকে সরাসরি নাকচ করেছে ইরান। দেশটির যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় তারা নেই এবং ভবিষ্যতেও এমন কোনো চুক্তির সম্ভাবনা নেই। তিনি কটাক্ষ করে বলেন, যুক্তরাষ্ট্র নিজেই নিজেদের সঙ্গে আলোচনা করছে কি না, সেটিই এখন প্রশ্ন।
এদিকে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে তেহরানে একটি ১৫ দফা যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, হিজবুল্লাহসহ আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরান নিজস্ব পাঁচ দফা পাল্টা প্রস্তাব দিয়েছে। সেখানে স্পষ্ট করা হয়েছে, যুদ্ধ বা উত্তেজনার অবসান হলে তা ইরানের শর্তেই হবে।
সূত্র জানিয়েছে, উভয় পক্ষের অবস্থান এখনো অনেক দূরে থাকায় সমঝোতার পথ অনিশ্চিতই রয়ে গেছে।
জনপ্রিয়
সর্বশেষ
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়
ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান
ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২
বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।









