আন্তর্জাতিক


পারমাণবিক অস্ত্রই সুরক্ষাকবচ: ইরানের উদাহরণ টেনে হুঙ্কার কিম জং উনের


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৫ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার

পারমাণবিক অস্ত্রই সুরক্ষাকবচ: ইরানের উদাহরণ টেনে হুঙ্কার কিম জং উনের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্র নিজের কাছে রাখার সিদ্ধান্তকে ‘সঠিক’ বলে অভিহিত করেছেন। মঙ্গলবার উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ ও আগ্রাসনের’ অভিযোগ করেন।

 

যদিও ভাষণে সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি, তবে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি পারমাণবিক অস্ত্রহীন দেশের দুর্বলতা নিয়ে সতর্ক করেছেন।

 

কিম বলেন, বর্তমান পরিস্থিতি প্রমাণ করে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য যুক্তরাষ্ট্রের চাপ ও ‘মিষ্টি কথা’ প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের পারমাণবিক সক্ষমতা অপরিবর্তনীয়।

 

বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী সংঘাত উত্তর কোরিয়ার জন্য স্পষ্ট বার্তা দিয়েছে—পারমাণবিক অস্ত্র ছাড়া কোনও দেশই মার্কিন সামরিক শক্তির সামনে নিরাপদ নয়। কিম জং উনও দেশটির পারমাণবিক ওয়ারহেড এবং উৎক্ষেপণ ক্ষমতা প্রদর্শন করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন।

 

এছাড়া, কিম সম্প্রতি বেশ কিছু উন্নতমানের ও দূরপাল্লার অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তার মধ্যে রয়েছে নতুন যুদ্ধজাহাজ থেকে ক্রুজ মিসাইল উৎক্ষেপণ এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন রকেটের মহড়া। ওয়র্কস পার্টির কংগ্রেসে কিম পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। কিশোরী কন্যা কিম জু আয়েকেও সামরিক প্রদর্শনীতে সামনে নিয়ে আসার মাধ্যমে তিনি বার্তা দিয়েছেন, পারমাণবিক কর্মসূচি কেবল স্থায়ী নয়, বরং বংশপরম্পরায় চলবে।

 

উত্তর কোরিয়ার নেতৃত্ব মস্কোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ইউক্রেন সীমান্তের কাছে প্রশিক্ষণের ফুটেজ দেখিয়েছে, যেখানে দেখা যাচ্ছে দুই দেশের সামরিক সহযোগিতা। বিশ্লেষকরা বলছেন, এতে পিয়ংইয়ং খাদ্য, জ্বালানি এবং সংবেদনশীল সামরিক প্রযুক্তি পাচ্ছে এবং মার্কিন প্রভাব মোকাবিলায় শক্তিশালী হচ্ছে।

 

যদিও কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কট্টর অবস্থান বজায় রাখছেন, তবে কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ করেননি। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য সামান্য পথ রেখেছেন, তবে পারমাণবিক অস্ত্র ত্যাগ করা সম্ভব নয় বলে পরিষ্কার শর্ত দিয়েছেন। উত্তর কোরিয়ার এই হুঙ্কার মার্কিন ও আন্তর্জাতিক কূটনীতির জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

 

সূত্র: সিএনএন


সম্পর্কিত

কিম জং উনপারমাণবিক অস্ত্রউত্তর কোরিয়া

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।