আন্তর্জাতিক


খামেনির পর কে? ‘শত্রুরা যাকে ঘৃণা করবে’-এমন নেতাই বাছাইয়ের ইঙ্গিত


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৮ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার

আপডেট:০৮ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার

খামেনির পর কে? ‘শত্রুরা যাকে ঘৃণা করবে’-এমন নেতাই বাছাইয়ের ইঙ্গিত

তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী সমাবেশে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে প্রতিক্রিয়া জানান এক নারী। ছবিটি তোলা হয়েছে ৬ মার্চ ২০২৬ । ছবি: রয়টার্স


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অ্যাসেম্বলি অব এক্সপার্টস প্রায় সংখ্যাগরিষ্ঠ ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক সদস্য।

 

রোববার (৮ মার্চ) পর্ষদের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মিরবাঘেরি বলেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে সদস্যদের মধ্যে প্রায় ঐকমত্য তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে কিছু ‘প্রতিবন্ধকতা’ এখনো সমাধান করা প্রয়োজন।

 

ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, নতুন নেতা নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ পর্ষদের সদস্যরা দ্রুত বৈঠকে বসতে পারেন। এর আগে শনিবার পর্ষদের একজন জ্যেষ্ঠ আলেম জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে সদস্যরা এক দিনের মধ্যেই বৈঠকে বসবেন।

 

এদিকে ইরানের গণমাধ্যমে বলা হয়েছে, পর্ষদের সদস্যদের মধ্যে একটি বিষয় নিয়ে মতভেদ রয়েছে। তা হলো চূড়ান্ত সিদ্ধান্ত কি সশরীর বৈঠকের মাধ্যমে নেওয়া হবে, নাকি আনুষ্ঠানিক বৈঠক ছাড়াই ঘোষণা করা সম্ভব।

 

নূর নিউজ প্রকাশিত এক ভিডিওতে পর্ষদের আরেক সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সশরীরে উপস্থিত হয়ে ভোট দেওয়া কঠিন হতে পারে।

 

তিনি আরও জানান, প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির দেওয়া একটি পরামর্শের ভিত্তিতে একজন প্রার্থীকে বাছাই করা হয়েছে। খামেনি পরামর্শ দিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা এমন ব্যক্তি হওয়া উচিত, যাকে দেশের শত্রুরা প্রশংসা নয় বরং ঘৃণা করবে।

 

আলেকাসিরের ভাষ্য অনুযায়ী, নির্বাচিত সম্ভাব্য প্রার্থীর নাম ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, ‘এমনকি “বড় শয়তান” বলেও পরিচিত যুক্তরাষ্ট্রও তাঁর নাম উল্লেখ করেছে।’

 

উল্লেখ্য, কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খামেনির ছেলে মোজতাবা খামেনি তাঁর কাছে ‘অগ্রহণযোগ্য’ পছন্দ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে হচ্ছেন, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরমধ্যপ্রাচ্যে যুদ্ধআয়াতুল্লাহ আলী খামেনিডোনাল্ড ট্রাম্প

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।