আন্তর্জাতিক


খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে তাণ্ডব, ট্রাম্পের কড়া হুঁশিয়ারি


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০১ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার

খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে তাণ্ডব, ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

মার্কিন কনস্যুলেটে শত শত পাকিস্তানি হামলা চালিয়েছে । ছবি সংগৃহীত


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেট ঘিরে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, রোববার শত শত বিক্ষোভকারী কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে হামলা ও ভাঙচুর চালায়।

 

সংবাদ সংস্থা এপির খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের একাংশ জোর করে কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ভিডিও ফুটেজে দেখা গেছে, কনস্যুলেটের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে এবং পাথর নিক্ষেপ করা হচ্ছে।

 

আরেকটি ভিডিওতে কনস্যুলেটের কম্পাউন্ডের ভেতরে কয়েকজনকে জানালা ও দরজার কাচ ভেঙে মূল ভবনে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। অভিযোগ রয়েছে, ভবনের কিছু অংশে আগুনও লাগানো হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না চালাতে। তিনি লিখেছেন, ইরান যদি ‘অভূতপূর্ব’ হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্রও নজিরবিহীন শক্তি প্রয়োগ করবে।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে বিক্ষোভের আশঙ্কা দেখা দিয়েছে।


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরখামেনি হত্যাপাকিস্তান

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।