আন্তর্জাতিক


শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যায় ১২ জনের ফাঁসি


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার

শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যায় ১২ জনের ফাঁসি

ছবি: সংগৃহীত


দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় ২০২২ সালের গণঅভ্যুত্থানের সময় এক আইনপ্রণেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় অন্তত ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার গামপাহা হাইকোর্টের তিন বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তারা আদালতকে জানান, ২০২২ সালের গণঅভ্যুত্থানের সময় রাজধানী কলম্বোর কাছের নিত্তাম্বুয়া শহরে ৫৭ বছর বয়সী আইনপ্রণেতা অমরকীর্তি আথুকোরালার গাড়ি আটকে দেয় বিক্ষোভকারীরা। এ সময় তিনি বিক্ষোভরত জনতার দিকে গুলি চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে জনতার হাতে তিনি গণপিটুনির শিকার হন।

 

প্রাণ বাঁচাতে আথুকোরালা পাশের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারী তাকে ঘিরে ফেলেন। উন্মত্ত জনতার মধ্যে কয়েকজন তাকে পিটিয়ে হত্যা করে। একই ঘটনায় তার দেহরক্ষীকেও পিটিয়ে হত্যা করা হয়।

 

খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট এবং বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থতার কারণে ২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই সহিংস পরিস্থিতির মধ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

 

আদালত এই মামলায় ১২ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন এবং অপর ২৩ সন্দেহভাজনকে খালাস দেন। তবে দণ্ডপ্রাপ্তরা চাইলে সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। উল্লেখ্য, ১৯৭৬ সালের পর থেকে শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি, যদিও আদালত নিয়মিতভাবে ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ডের রায় দিয়ে থাকে।

 

২০২২ সালের ওই বিক্ষোভের সময় তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সমর্থকদের সহিংসতার জেরে দেশজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে এবং সরকারি দলের অন্তত ৭৫ আইনপ্রণেতার বাড়িতে আগুন দেওয়া হয়। পরবর্তীতে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তার ভাই তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন।

 

২০২২ সালের এপ্রিলে সরকার ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর দেশটিতে অর্থনৈতিক সংকট চরমে পৌঁছে। পরে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তায় অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েকের কাছে পরাজিত হন। ক্ষমতা গ্রহণের পর দিসানায়েকে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করে দেশের অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

সূত্র: এএফপি


সম্পর্কিত

শ্রীলঙ্কাপিটিয়ে হত্যা

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

আস্থা ভোটে জয়ী বিজয়, ১৪৪ বিধায়কের সমর্থনে তামিলনাড়ু সরকারে শক্ত অবস্থান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় গুরুত্বপূর্ণ আস্থা ভোটে জয় পেয়েছেন। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে তার দল টিভিকে-সহ মোট ১৪৪ জন বিধায়ক সরকারের পক্ষে সমর্থন দেন। এর মধ্য দিয়ে সদ্য গঠিত বিজয় সরকারের অবস্থান আরও শক্তিশালী হলো।

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ, ‘পানিবোমা’ আশঙ্কায় ভারত

বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নদীকে ঘিরে চীনের সক্রিয়তা শুধু অবকাঠামোগত সহযোগিতার বিষয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

ইরানে গোপন বিমান হামলা চালিয়েছে আমিরাত, দাবি মার্কিন গণমাধ্যমের

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে গোপনে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের শহর ও জ্বালানি স্থাপনায় ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই পাল্টা অভিযান পরিচালনা করে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব সিদ্ধান্ত নিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নবান্নে অনুষ্ঠিত এই বৈঠকে চাকরিপ্রার্থীদের জন্য বয়সসীমা বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্প চালু, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।