আন্তর্জাতিক
ইংল্যান্ডে ৬ বছর বয়স থেকে কন্যাকে ধর্ষণ: তিন প্রজন্মের পারিবারিক নির্যাতনে ১০০ বছরের বেশি কারাদণ্ড

প্রতীকী ছবি
ইংল্যান্ডের হোভ ক্রাউন কোর্টে এক ভয়াবহ ও মর্মান্তিক মামলার রায় ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের ছয় সদস্যকে নিজ পরিবারের দুই কন্যাশিশুর ওপর দীর্ঘদিন ধরে সংঘটিত যৌন ও শারীরিক নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করে আদালত। পৃথক সাজা মিলিয়ে তাদের মোট কারাদণ্ড দেওয়া হয়েছে ১০০ বছরেরও বেশি।
আদালতে উপস্থাপিত তথ্যে জানা যায়, ভুক্তভোগী বড় মেয়েটির বয়স যখন মাত্র ছয় বছর, তখন থেকেই তার ওপর নির্যাতন শুরু হয়। তার বাবা (৪৩), দাদা (৭০) এবং দুই ভাই (২৩ ও ২০) দীর্ঘ সময় ধরে তাকে যৌন নির্যাতনের শিকার করেন। এ ছাড়া মা (৪৩) নির্যাতনের বিষয়টি জানার পরও কোনো প্রতিরোধ না করে উল্টো মেয়েকে ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বাধ্য করেন এবং নির্যাতন আড়াল করতে সহযোগিতা করেন।
বিচার চলাকালে জানা যায়, শিশুটিকে নিয়মিত মারধর করা হতো, শাস্তি হিসেবে খাবার থেকে বঞ্চিত করা হতো এবং কখনো কাপবোর্ডে আটকে রাখা হতো। শারীরিক আঘাত ও পোড়ানোর চিহ্ন ঢাকতে তাকে মেকআপ ব্যবহার করতে বাধ্য করা হয়েছে বলেও আদালতে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী কিশোরী বয়সে পৌঁছানোর পর স্কুলে শিক্ষকদের কাছে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর সাসেক্স পুলিশ তদন্ত শুরু করে এবং দীর্ঘ তদন্ত শেষে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
দীর্ঘ শুনানি শেষে জুরি মোট ৪২টি অভিযোগের মধ্যে ৩৯টিতে আসামিদের দোষী সাব্যস্ত করেন। আদালত ভুক্তভোগীদের পরিচয় সুরক্ষার স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেন।
সাজার মধ্যে রয়েছে- বাবার বিরুদ্ধে একাধিক গুরুতর যৌন অপরাধ ও শিশু নির্যাতনের অভিযোগে দীর্ঘমেয়াদি কারাদণ্ড, মায়ের বিরুদ্ধে শিশু নির্যাতন, মিথ্যা বন্দিত্ব ও বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার দায়ে দণ্ড, দাদা ও দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগে কারাদণ্ড, মামার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে সাজা।
রায়ের পর সাসেক্স পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এটি একটি অত্যন্ত জটিল ও হৃদয়বিদারক মামলা। ভুক্তভোগীদের সাহসিকতার কারণেই এই অপরাধের বিচার সম্ভব হয়েছে। পুলিশ সব সময় নির্যাতনের শিকারদের অভিযোগ জানাতে এগিয়ে আসার আহ্বান জানায়।
এই ঘটনায় যুক্তরাজ্যজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানবাধিকারকর্মী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ শিশু নির্যাতনের বিরুদ্ধে আরও কঠোর আইন ও কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
সর্বশেষ
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়
ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান
ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২
বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।









