আন্তর্জাতিক


রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার

রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ

ছবি: সংগৃহীত


রাশিয়ার শীর্ষ একজন জেনারেলকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তার অ্যাপার্টমেন্টে কয়েক দফা গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং রাশিয়ার তদন্ত কমিটি।

 

তদন্ত কমিটির বরাতে জানা গেছে, একজন অজ্ঞাত ব্যক্তি আলেক্সেয়েভকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। আহত কর্মকর্তা রাশিয়ার জেনারেল স্টাফের সিনিয়র সদস্য। তবে হামলাকারী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

 

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলমান। এই সময় মস্কোর শীর্ষ পর্যায়ের কয়েকজন সামরিক কর্মকর্তাকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে, যেগুলোর মধ্যে কিছু হামলার দায় কিয়েভ স্বীকার করেছে।


সম্পর্কিত

আন্তর্জাতিকরাশিয়াগুলিবর্ষণ

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।