আন্তর্জাতিক


ইরানকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী মোতায়েনের নির্দেশ ট্রাম্পের


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার

ইরানকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরে মোতায়েন থাকা ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভা শেষে ফেরার পথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ইরানের দিকে নজর রাখছি। ইরানের দিকে একটি বড় শক্তি এগোচ্ছে। আমরা কোনো সামরিক সংঘাত চাই না, তবে নিরাপত্তার প্রয়োজনে এবং প্রয়োজন হলে ব্যবহারের জন্য এই বিশাল বাহিনী মোতায়েন করা হচ্ছে।

 

এর আগে গত সপ্তাহে ইরানকে ঘিরে সামরিক হুমকি থেকে সরে আসার ইঙ্গিত দিলেও নতুন করে এই ঘোষণা দেন ট্রাম্প। তিনি দাবি করেন, তার সামরিক চাপের কারণেই ইরান সরকার ৮০০-এর বেশি বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া থেকে বিরত রয়েছে।

 

তবে ইরানি কর্মকর্তারা বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

 

এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের হুঁশিয়ারি প্রত্যাখ্যান করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালে লেখা এক নিবন্ধে তিনি বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরান তার সব সামর্থ্য দিয়ে পাল্টা জবাব দেবে। ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তিতে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।

 

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে। অন্যদিকে ইরান সতর্ক করে বলেছে, যেকোনো সর্বাত্মক সংঘাত ভয়াবহ রূপ নেবে এবং তা দীর্ঘমেয়াদি হবে।

 

আরাঘচি আরও বলেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তা হবে অত্যন্ত ধ্বংসাত্মক এবং ইসরায়েল ও তাদের মিত্ররা যে সময়সীমা কল্পনা করছে, বাস্তবতা হবে তার চেয়েও দীর্ঘ ও কঠিন।

 

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত

মধ্যপ্রাচ্যেইরানট্রাম্প

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।