আন্তর্জাতিক


দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়ার প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০১ জানুয়ারি ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়ার প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তিনি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে প্রয়াত এই নেত্রীর স্মরণে খোলা শোকপুস্তকে নিজের শোকবার্তা লিখে শ্রদ্ধা জানান।

 

হাইকমিশনে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে রাজনাথ সিং খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

 

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী জানান, তিনি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বলেন, এই শোকের মুহূর্তে ভারত বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।

 

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সফরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো শোকবার্তা তার হাতে তুলে দেন।

 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গত ২৩ ডিসেম্বর বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এর কয়েক দিন আগে, ২০ ডিসেম্বর রাতে কিছু বিক্ষোভকারী হুমকিমূলক স্লোগানও দেন। এসব ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি ও টানাপোড়েনের আভাস পাওয়া গিয়েছিল।

 

এই প্রেক্ষাপটে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সরাসরি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক প্রকাশ করাকে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, এই উদ্যোগ দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখার ক্ষেত্রে একটি ইতিবাচক সংকেত বহন করে।


সম্পর্কিত

ভারতদিল্লিখালেদা জিয়া

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।