আন্তর্জাতিক


"যুদ্ধ কেবল শুরু": ইরানের হুঁশিয়ারি ট্রাম্পকে, শান্তির আহ্বান প্রত্যাখ্যান


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ জুন ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন, রবিবার

"যুদ্ধ কেবল শুরু": ইরানের হুঁশিয়ারি ট্রাম্পকে, শান্তির আহ্বান প্রত্যাখ্যান
মার্কিন হামলার জবাবে উত্তাল হয়ে উঠেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক অনুষ্ঠানে উপস্থাপক সরাসরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে বলেন, “যুদ্ধ কেবল শুরু মিস্টার ট্রাম্প। এখন আপনি শান্তির কথা বলছেন? আমরা এমনভাবে আপনার সঙ্গে ডিল করব যেন আপনি দায়িত্বজ্ঞানহীনতার পরিণতি বুঝতে পারেন।”
এই হুমকি আসে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানের প্রভাবশালী আইনপ্রণেতা হামিদ রাসাই এই হামলাকে “জঘন্য কাজ” বলে উল্লেখ করে বলেন, এর কঠোর ও জোরালো জবাব দেওয়া হবে। তিনি বলেন, “এটা শুধু শুরু মাত্র।”
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আরও বলা হয়েছে, “এখন থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রতিটি মার্কিন বেসামরিক ও সামরিক নাগরিক হামলার বৈধ লক্ষ্য।” এমন ঘোষণায় আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্বেগ বেড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, “ইরানে আমাদের এই হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য। এর উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস-সমর্থনকারী দেশ হিসেবে তাদের হুমকি বন্ধ করা।”
তিনি আরও বলেন, “আমরা শান্তি চাই, কিন্তু ইরান যদি এখনই শান্তি না আনে, তাহলে ভবিষ্যতে আরও বড় হামলা হবে।”
এই হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে অভিনন্দন জানান, এবং ট্রাম্পও বলেন, “ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি টিম হিসেবে কাজ করেছে।”
উল্লেখ্য, সাম্প্রতিক এই উত্তেজনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা নতুন করে জেগে উঠেছে।

সম্পর্কিত

আমেরিকাআন্তর্জাতিকএশিয়া

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।