আন্তর্জাতিক


আত্রাই নদীর বাঁধ ধসে পড়ায় বাংলাদেশ ও চীনকে দোষারোপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ মে ২০২৫, ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার

আত্রাই নদীর বাঁধ ধসে পড়ায় বাংলাদেশ ও চীনকে দোষারোপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আত্রাই নদীর ওপর নির্মিত একটি বাঁধ ভেঙে পড়েছে। মাত্র চার মাস আগে প্রায় ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই বাঁধের একটি বড় অংশ মঙ্গলবার (২০ মে) ভোররাতে নদীর প্রবল স্রোতে ধসে পড়ে। এর ফলে নদী তীরবর্তী গ্রামগুলোতে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতেও বাঁধের একটি গার্ডওয়াল ভেঙে গিয়েছিল।
বুধবার (২১ মে) শিলিগুড়ির উত্তরকন্যা প্রশাসনিক ভবনে আয়োজিত বৈঠকে এই ঘটনার জন্য নাম না করে বাংলাদেশ ও চীনকে দোষারোপ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমাদের একটি সীমান্তবর্তী দেশ রয়েছে, নাম বলছি না, তারা দুটো দেশ মিলে একটা বাঁধ তৈরি করেছিল। আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি। এর ফলে আত্রাই নদীতে পানি পাওয়া যাচ্ছে না। আমরা কাজ করতে পারছি না।”
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিকিমকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, সেখানে ১৪টি হাইড্রেল প্রকল্প চালু হয়েছে, যার ফলে পানি আর বাংলার দিকে নামছে না, সব চাপ গিয়ে পড়ছে নিচের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা ভেবেছে বাংলার ওপর নিঃশ্বাস ফেলবে, তাদের বলতে চাই—নিজেদের রাজ্য সামলান। আমরা নিঃশ্বাস ফেলতে জানি। সীমা লঙ্ঘন করলে আমরাও চুপ করে থাকবো না।”
উল্লেখ্য, আত্রাই নদী বাংলাদেশ হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর দিয়ে প্রবেশ করে এবং আবার বাংলাদেশে ফিরে যায়। ২০২২ সালে পশ্চিমবঙ্গ সরকার বালুরঘাটের চকভৃগু এলাকায় বাঁধ নির্মাণের কাজ শুরু করে, যার সমাপ্তি হয় ২০২৪ সালের প্রথম দিকে। কিন্তু চার মাস পার হতে না হতেই পুনরায় বাঁধ ধসে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সম্পর্কিত

চীনভারত

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।