আন্তর্জাতিক


ইউরোপিয়ান ইউনিয়ন দূতাবাসের সাথে পার্বত্য প্রতিমন্ত্রীর সাক্ষাৎ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন, রবিবার

ইউরোপিয়ান ইউনিয়ন দূতাবাসের সাথে পার্বত্য প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. নিজস্ব প্রতিবেদক:   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র মন্ত্রণালয়ের দপ্তরে আজ ঢাকাস্থ ইউরোপিয়ান দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সহ অন্যান্য প্রতিনিধিগণ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্মসচিব মো. হুজুর আলীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উন্নয়ন সহায়তাকারী ইউরোপীয়ান ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউএনডিপি সম্মিলিত অংশের সমন্বয়ে পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলার ৩টি উপজেলা, বান্দরবান জেলার ৩টি উপজেলা ও খাগড়াছড়ি জেলার ২টি উপজেলার মোট ২৬টি ইউনিয়নে দারিদ্র্যবিমোচনে ২০ হাজার অতি দরিদ্র পরিবারের ৯৮ হাজার মানুষকে সহায়তা প্রদান করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করেছে। প্রতিনিধি দল এসব হতদরিদ্রদের দারিদ্র্যবিমোচনে সহযোগিতার ক্ষেত্রসমূহ বৃদ্ধিসহ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো তিন পার্বত্য জেলায় অতি দরিদ্র পরিবারের দারিদ্র্যতা হ্রাস ও জলবায়ু সহনশীল জীবন জীবিকা নির্বাহে সহায়তা প্রদান। প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে- কমিউনিটি পরিচালিত মার্কেট কালেকশন পয়েন্ট- যার মধ্যে রয়েছে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট ক্লিনিক/স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা; শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণের জন্য পারিবারিক পরিদর্শন; মাঝারি, তীব্র, অপুষ্টি শিশুদের জন্য খাদ্য প্যাকেজ।

প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রতিনিধিদলের কথা শুনেন এবং তাদের এ উদ্যোগকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ায় জলবায়ু সহনশীল পর্যায়ে নিয়ন্ত্রণ ও দারিদ্র্যবিমোচনের দিকটিকে অধিকতর গুরুত্বের সাথে দেখছেন। তিনি বলেন, সরকার দেশি বিদেশি সাহায্যকারী সংস্থাসমূহের এ ধরনের কল্যাণকর উদ্যোগকে সাধুবাদ জানায়। তিনি সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি ইউরোপিয়ান ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউএনডিপি’র উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পার্টনারশীপ ফর রেজিল্যান্ট লাইভলিহুডস ইন সিএইচটি প্রকল্প গ্রহণের মাধ্যমে জলবায়ু ও দারিদ্র্যবিমোচনে গৃহীত উদ্যোগ গ্রহণের জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সরকার সবসময়ই এধরনের উন্নয়ন কাজে দেশি বিদেশি সংস্থার গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে অত্যন্ত আন্তরিক রয়েছে বলে জানান পার্বত্য সচিব মো. মশিউর রহমান এনডিসি।

সম্পর্কিত

চট্টগ্রামের খবরইউরোপআন্তর্জাতিক

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।