আন্তর্জাতিক


কানাডায় ৫০ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা: নিখোঁজ ৪


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ জুলাই ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন, রবিবার

কানাডায় ৫০ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা: নিখোঁজ ৪
কানাডার প্রশান্ত মহাসাগরীয় প্রদেশ নোভা স্কটিয়ায় গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। শুক্রবারের (২২ জুলাই) এ বৃষ্টিতে প্রদেশটির বেশিরভাগ অঞ্চলে দেখা দেয় বন্যা। এতে অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশপাশি চারজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।  

শুক্রবার থেকে শুরু হয়ে পরের ২৪ ঘণ্টায় প্রদেশটির কিছু জায়গায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এ পরিমাণ বৃষ্টি সাধারণত ৩ মাসে হয়ে থাকে। এই অতি বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়। এর প্রভাবে নদীর ওপরে থাকা বেশ কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত ও বাড়িঘরের সামনে জলাবদ্ধতা দেখা দেয়।নোভা স্কটিয়ার সরকারের প্রধান টিম হোস্টন বলেছেন, ‘আমরা খুবই ভয়াবহ এবং কঠিন পরিস্থিতিতে আছি। অন্তত ছয়টি সেতু মেরামত বা নতুন করে তৈরি করতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘বাড়ি ও সম্পতির যে ক্ষতি হয়েছে… তা অকল্পনীয়।’ তিনি কেন্দ্রীয় সরকারের সহায়তা কামনা করেছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, নোভা স্কটিয়ার পরিস্থিতি নিয়ে তিনি বেশ চিন্তিত। এছাড়া কেন্দ্র থেকে সেখানে পর্যাপ্ত সহায়তা পাঠানোর আশ্বাস দিয়েছেন তিনি। কানাডায় প্রতি বছরের মতো এবারও দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। এরমধ্যে আবার নোভা স্কটিয়ায় দেখা দিয়েছে বন্যা। প্রদেশের সবচেয়ে বড় শহর হ্যালিফ্যাক্স এবং আরও চারটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।


সম্পর্কিত

আবহাওয়ার খবর

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।