আন্তর্জাতিক


শত শত কোটি রূপি নিয়ে বিপাকে রাশিয়া


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ মে ২০২৩, ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার

শত শত কোটি রূপি নিয়ে বিপাকে রাশিয়া
ব্যাংকে বিপুল পরিমাণ টাকা থাকার পরেও সেই টাকা খরচ করতে না পারার মতো অদ্ভুত সমস্যায় পড়েছে রাশিয়া। ভারতের ব্যাংকগুলোতে রাশিয়ার কয়েকশ কোটি রূপি পড়ে আছে সম্পূর্ণ অচল হয়ে। 

রূপি নিয়ে এমন উদ্বেগের কথা জানিয়েছেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভারতের ব্যাংকে পড়ে থাকা অর্থ নিয়ে রাশিয়ান সরকার কাজ করছে বলেও জানান তিনি। 

জানা যায়, বর্তমানে ভারতের বিভিন্ন ব্যাংকের কাছে রাশিয়ার শত শত কোটি ভারতীয় রুপি জমা আছে। ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর রাশিয়া থেকে কম দামে বিপুল পরিমাণ তেল ক্রয় করেছিলো দিল্লি। সেই তেল বিক্রির টাকাই এখন রুশ সরকারের কাছে মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে। 

সের্গেই লাভরভ জানান, আমাদের কাছে কয়েক শত কোটি টাকার ভারতীয় রূপি জমা আছে। কিন্তু আমরা এসব রুপি কাজে লাগাতে পারছি না। এটা একটা সমস্যা। 

রাশিয়ার এসব অর্থ ব্যবহার করা প্রয়োজন বলেও এসময় উল্লেখ করেন তিনি। তবে এজন্য প্রথমেই  এসব রুপি অন্য মুদ্রায় বিনিময় করতে হবে। বর্তমানে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

সম্প্রতি ভারতের গোয়া রাজ্যে অনুষ্ঠিত হয়েছে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের দেশগুলোর এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই ভারতীয় মুদ্রা নিজের উদ্বেগের কথা প্রকাশ করেন  রুশ পররাষ্ট্রমন্ত্রী। 

ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, চলতি ২০২২–২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে রাশিয়ায় ভারতের রপ্তানি আয় ১১ দশমিক ৬ শতাংশ বা ২৮০ কোটি ডলার কমে এসেছে। তবে সে তুলনায় আমদানি খাতে খরচ বেড়েছে পাঁচ গুণ। বর্তমানে ভারতের কাছে রাশিয়ার পাওনা অর্থের পরিমাণ বেড়ে হয়েছে ৪ হাজার ১৫৬ কোটি ডলার।

রাশিয়া থেকে ভারতের আমদানি বৃদ্ধির মূল কারণ জ্বালানি তেল। গত বছরের শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়ান কোম্পানির উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছিলো ইউরোপীয় ইউনিয়ন। 

যার ফলে কিছুটা হলেও বিপাকে পড়ে যায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রম। একপর্যায়ে মিত্র দেশগুলোর কাছে বড় অঙ্কের ছাড় দিয়ে তেল বিক্রি শুরু হয়। সেই সুযোগে নিজেদের তেলের ভাণ্ডার সমৃদ্ধ  করে দিল্লি। কিন্তু একইসাথে রাশিয়ান ব্যাংক এবং সুইফট লেনদেনেও ছিলো নিষেধাজ্ঞা। অনেকটা বাধ্য হয়েই ভারতীয় রূপিতে লেনদেন সম্পন্ন করা হয়।  

তবে বৈশ্বিক অর্থনীতিতে ভারতের রূপির শক্ত কোন অবস্থান নেই। এছাড়া ডলারের বিপরীতে সাম্প্রতিক সময়ে রূপীর দরপতন ছিলো চোখে পড়ার মতো। ফলে সরাসরি ভারতীয় রূপি ব্যবহার করাও সম্ভব না মস্কোর জন্য। 



সম্পর্কিত

ইউরোপভারতআন্তর্জাতিক

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।