আন্তর্জাতিক


অনন্য বিমানবাহী রণতরী আনছে ইরান


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৭ মে ২০২৩, ১২:৫১ অপরাহ্ন, রবিবার

অনন্য বিমানবাহী রণতরী আনছে ইরান
নতুন করে শক্তি বাড়াতে শুরু করেছে ইরান। নিজেদের নৌবাহিনীতে বড় আকারের পরিবর্তন আনতে চলেছে দেশটি। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এবার এমন এক বিমানবাহী রণতরী নিয়ে আসছে, যা বিশ্ব আগে কখনোই দেখেনি। একেবারেই অনন্য এই রণতরী তৈরির কাজও এরমাঝে শুরু হয়েছে।  

ইরান দাবি করেছে, অদূর ভবিষ্যতেই নিজস্ব একটি বিমানবাহী রণতরী উদ্বোধন করবে তেহরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যে বিমানবাহী রণতরী বানাচ্ছে, সেটি বিশ্বের অন্য কোনো দেশের নেই। 

ইরানের বার্তা সংস্থার সূত্রে জানা যায়, দেশটির প্রভাবশালী ইসলামিক রিভ্যুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এমন রণতরীর কথা নিশ্চিত করেছেন। 

গেল সপ্তাহে নৌ বাহিনীর একটি প্রদর্শনী পরিদর্শনে গিয়ে তিনি এই কথা নিশ্চিত করেন। ইরানের এই কমান্ডার জানান, তার দেশ যে মডেলের বিমানবাহী রণতরী তৈরি করছে, তা আর কোনো দেশের কাছে নেই। এ ধরনের কোনো রণতরী এই প্রথম নির্মাণ করছে ইরান। তার এমন  ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপক পরিমাণ সাড়া ফেলেছে। 

আলী রেজা তাংসিরি বলেন, ইরানি বিমানবাহী এই রণতরী শুধুমাত্র বিমানই বহনের করবে না। বরং এটি একইসাথে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপযোগী নৌযান বহন করতে সক্ষম হবে। 

তিনি সতর্কতা দিয়ে জানান, এখনই যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরানের নৌবাহিনী। যুদ্ধ হলে কী ধরনের সরঞ্জামের প্রয়োজন হবে তা বিবেচনায় নিয়ে নানা সরঞ্জাম নির্মাণ করা হচ্ছে।

আইআরজিসির নৌ ইউনিটের প্রধান জানান, এর আগে নির্মিত বিভিন্ন যুদ্ধ জাহাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন রণতরী তৈরি করা হচ্ছে। ইরানের নির্মিত যুদ্ধ জাহাজগুলো খুবই ভালোভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন তিনি।



সম্পর্কিত

মধ্যপ্রাচ্য

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।