আন্তর্জাতিক


আবারও যুক্তরাষ্ট্রগামী জাহাজ জব্দ করলো ইরান


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ মে ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার

আবারও যুক্তরাষ্ট্রগামী জাহাজ জব্দ করলো ইরান
সপ্তাহ না ঘুরতেই আবারও হরমুজ প্রণালীতে একটি তেল ট্যাংকার জব্দ করেছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক পঞ্চম নৌবহর জাহাজটিকে নিওভি হিসেবে চিহ্নিত করেছে। তাদের দাবি, ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড জাহাজটি আটক করেছে।

পঞ্চম নৌবহরের পক্ষ থেকে সেখানকার কিছু স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, ট্যাঙ্কারটিকে ঘিরে এক ডজন গার্ড জাহাজের ছবি প্রকাশ করেছে। 

তাদের ভাষ্য, ওই জাহাজগুলো তেল ট্যাংকারটিকে গতিপথ পরিবর্তন করে ইরানের বন্দর আব্বাস উপকূলের কাছে এগিয়ে যেতে বাধ্য করে।

তবে জাহাজ আটক নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি ইরানের আধাসামরিক বাহিনী। যদিও দেশটির একাধিক গণমাধ্যম এই সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড একটি জাহাজ জব্দ করেছে। তবে কী কারণে জাহাজটিকে জব্দ করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত এখন পর্যন্ত জানানো হয়নি। 

অপর এক বার্তা সংস্থা মিজান এর প্রতিবেদনে জানানো হয়, এক বাদীর অভিযোগের উপর ভিত্তি করে, আদালতের নির্দেশে জাহাজটি জব্দ করা হয়েছে।

এক বিবৃতিতে পঞ্চম নৌবহর জানায়, 'ইরানের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিঘ্নসৃষ্টিকারী। 

এদিকে পশ্চিমা একাধিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা কার্যকর করার চেষ্টার অংশ হিসেবে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র ইরানের একটি তেলের ট্যাংকার জব্দ করে। 

‘সুয়েজ রাজান’ নামের সেই ট্যাংকার আটকের পরই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিলো ইরান। এর প্রতিক্রিয়া হিসেবে চলতি সপ্তাহের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জাহাজ আটক করে তেহরান। 

গত বৃহস্পতিবার তাদের নৌবাহিনী ওমান উপসাগর থেকে যুক্তরাষ্ট্রের একটি তেলের ট্যাংকার আটক করে। জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রের শেভরন কোম্পানির জন্য কুয়েত থেকে তেল নিয়ে টেক্সাসের উদ্দেশ্যে যাত্রা করছিলো।  



সম্পর্কিত

মধ্যপ্রাচ্য

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।