আন্তর্জাতিক


ইরান নাকি ইসরায়েল; সামরিক শক্তিতে এগিয়ে কারা?


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ এপ্রিল ২০২৩, ০৪:৪০ অপরাহ্ন, সোমবার

ইরান নাকি ইসরায়েল; সামরিক শক্তিতে এগিয়ে কারা?
ভূরাজনৈতিক প্রভাব, আঞ্চলিক শক্তিমত্তা, ধর্মীয় মূল্যবোধ… সবকিছু মিলিয়ে দীর্ঘদিন ধরেই মুখোমুখি অবস্থানে আছে ইরান এবং ইসরায়েল। বিগত কয়েক দশক ধরেই, দুই দেশ একে অন্যের সাথে প্রতিদ্বন্দিতা করে আসছে। 

দুই দেশেরই আছে নিজস্ব কূটনৈতিক প্রচেষ্টা। প্রত্যেকেই ব্যস্ত একে অন্যকে ছাড়িয়ে যাবার চেষ্টায়। তবে দুই দেশের এমন প্রতিদ্বন্দিতার সবচেয়ে বড় মঞ্চ হয়ে উঠেছে সামরিক শক্তি। কোন দেশ যুদ্ধের ময়দানে বেশি এগিয়ে থাকবে, তা নিয়েও চলছে বিশ্লেষণ। 

সামরিক শক্তিমত্তা বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে, সামরিক শক্তির বিবেচনায় একেবারেই সমানে সমানে অবস্থান করছে এই দুই দেশ। বৈশ্বিক সামরিক শক্তির বিচারে ইরানের অবস্থান ১৭তম স্থানে। আর ঠিক পরেই  ১৮ তম স্থানে আছে ইসরায়েল। 

দুই দেশের সামরিক শক্তিতে অনেক কিছুই আছে সমানে সমানে। তবে যুদ্ধের ময়দানে কিছুটা হলেও এগিয়ে থাকবে ইরান। বিশেষ করে স্থল আর জলভাগে অনেক বেশিই শক্তিশালী ইসলামিক রাষ্ট্রটি। 

দুই দেশের সামরিক সদস্যের মাঝেও এগিয়ে আছে ইরান। তেহরানের হয়ে সক্রিয় সামরিক সেনা আছে ৫ লক্ষ ৭৫ হাজারের বেশি। বিপরীতে ইসরায়েলের সক্রিয় সেনা সদস্য ১ লক্ষ ৭৩ হাজার। ইরানের ৯০ হাজার প্যারামিলিটারি বাহিনীর বিরুদ্ধে ইসরায়েলের প্যারামিলিটারি ফোর্স মোটে ৮ হাজার। 

স্থলভাগের সামরিক শক্তির দিক থেকে ইসরায়েলের চেয়ে বেশিরভাগ সূচকেই এগিয়ে আছে ইরান। ট্যাংক ব্যবহারের দিক থেকে মধ্যপ্রাচ্যের দেশটি আছে ৭ নাম্বারে। অন্যদিকে ইসরায়েলের অবস্থান ১২তম স্থানে। 

ইরানের ট্যাংক সংখ্যা ৪ হাজারের বেশি। কিন্তু ইসরায়েলের ট্যাংক মোটে ২ হাজার ২০০ টি। ইসরায়েলের ৫৬ হাজার সাঁজোয়া যানের বিপরীতে ইরানের সাঁজোয়া যান প্রায় ৭০ হাজারের কাছাকাছি। 

রকেট প্রজেক্টরের সংখ্যায় দুই দেশের মাঝে পার্থক্য অনেক বেশি। ইহুদি অধ্যুষিত দেশটির রকেট প্রজেক্টর যখন মাত্র ৩০০ টি, তখন ইরানের প্রজেক্টর ১ হাজারের বেশি। 

স্বয়ংক্রিয় আর্টিলারি ব্যবস্থায় অবশ্য তেহরান থেকে অনেকটা এগিয়ে আছে তেল আবিব। তেহরানের হাতে এমন আর্টলারি ৫৮০ টি। আর তেল আবিবে আর্টিলারি আছে ৬৫০ টি। 
 
স্থল্ভাগের মতো নৌপথেও মাত্র একটি সূচকেই এগিয়ে আছে ইসরায়েল। ইরানের ৩ টি করভেটের বিপক্ষে ইসরায়েলের করভেট ৭ টি। 

ইরানের নৌবাহিনী বেশ অনেক আগে থেকেই সুনাম কুড়িয়েছে মধ্যপ্রাচ্যে। তাদের নৌবহর সারাবিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌশক্তির মাঝে একটি। 

তেহরানের কাছে বর্তমানে রণতরীর সংখ্যা ১০১ টি। ইসরায়েলের ক্ষেত্রে সংখ্যাটা ৬৭। সাবমেরিনের সূচকেও এগিয়ে আছে ইসলামিক দেশটি। তাদের ১৯ টি সাবমেরিনের বিপরীতে ইসরায়েলের সাবমেরিন মোটে ৫ টি। 

দুই দেশের কারোরই বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার নেই। জলপথের শক্তি বিবেচনায় তাই ইরান এগিয়ে থাকবে অনেকখানি। 

ইসরায়েলের জন্য স্বস্তিদায়ক হতে পারে তাদের বিমানবাহিনী। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরে বাকি বিশ্বের কাছে ঈর্ষার কারণ। সর্বমোট ৬০১ টি বিমান, ২৪১ টি যুদ্ধবিমান, ১৫৩ টি ট্রেইনার আর ১১ টি ট্রেইলার নিয়ে অনেকটা এগিয়ে আছে ইসরায়েল। 

যদিও দুই দেশের অস্ত্রবাহী বিমানের তালিকায় অনেকটা এগিয়ে আছে ইরান। ইসরায়েলের চেয়ে অন্তত ৭০ টি অস্ত্রবাহী বিমান বেশি আছে তেহরানের কাছে। 



সম্পর্কিত

মধ্যপ্রাচ্য

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।