আন্তর্জাতিক


মুসলিম দেশগুলোর ঐক্য শক্তিশালী করার আহ্বান ইরান প্রেসিডেন্টের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ এপ্রিল ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার

মুসলিম দেশগুলোর ঐক্য শক্তিশালী করার আহ্বান ইরান প্রেসিডেন্টের
মুসলিম দেশগুলোর ঐক্য শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি । তার মতে, মুসলিম দেশগুলোর উচিত নির্যাতিত ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইসরায়েলের পাশবিক আক্রমণ রুখে দেওয়ার চেষ্টা করা।

ইরানের গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, তেহরানে নিযুক্ত তুরস্কের নতুন রাষ্ট্রদূত হিচাবি কিরলাঙ্গিচ রোববার প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, মুসলিম দেশগুলোর জনগণ চায়- তাদের সরকারগুলো নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি ইসরাইলের দখলদার সরকারের অপরাধযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়াক। কাজেই ইসরাইলের পাশবিকতা বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সেনাদের হামলা বেড়ে গেছে। চলতি বছরের প্রথম সাড় তিন মাসেই প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইহুদি সেনারা।

তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে প্রেসিডেন্ট রাইসি তুরস্কের সঙ্গে ইরানের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে এই সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অপরদিকে তুর্কি রাষ্ট্রদূত হিচাবি কিরলাঙ্গিচ বলেন, ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। এ সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার চেষ্টা চালাবেন তিনি। 





সম্পর্কিত

মধ্যপ্রাচ্য

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।