আন্তর্জাতিক


ইউক্রেনে কাজ করছে ন্যাটোর বিশেষ বাহিনী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ এপ্রিল ২০২৩, ০৬:০১ অপরাহ্ন, বুধবার

ইউক্রেনে কাজ করছে ন্যাটোর বিশেষ বাহিনী
রাশিয়ার আশঙ্কাই হলো সত্যি। ইউক্রেনের ভেতরে নিয়মিত কাজ করে চলেছে যুক্তরাজ্যসহ ন্যাটোর বিশেষ সামরিক ইউনিট। বিগত ১ বছর ধরেই এই বাহিনীর উপস্থিতি নিয়ে জোর গুঞ্জন ছিলো। তবে বিষয়টিকে বরবারই অস্বীকার করে এসেছে ইউক্রেন। 

অবশেষে ফাঁস হওয়া মার্কিন নথিপত্রের সূত্রে বেরিয়ে এসেছে আসল সত্য। ইউক্রেনে সত্যিকার অর্থেই অভিযান চালিয়ে এসেছে ন্যাটোর এই বিশেষ বাহিনী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের নিজস্ব অনুসন্ধান শেষে এই তথ্য জানায়। ফাঁস হওয়া এসব নথির মাঝে বেশ কিছু “অতি গুরুত্বপূর্ণ” বলে চিহ্নিত করা হয়েছিলো। তেমনই এক নথি থেকে বেরিয়ে এসেছে এই বিশেষ বাহিনীর তথ্য। 

যদিও এসব বিশেষ বাহিনী ঠিক কোন অংশের অভিযানে নিয়োজিত বা সংখ্যায় তাদের সংখ্যা কত সে সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। 

সাধারণত এমন গোপনীয় নথি বা কার্যক্রম ঘিরে নিজেদের মন্তব্য প্রচার করা থেকে বিরত থাকে যুক্তরাজ্য। এবারেও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ বাহিনী নিয়ে জানতে চাওয়া হলে তা এড়িয়ে গিয়েছেন সরকারের শীর্ষ কর্মকর্তারা। 

তবে মঙ্গলবার এক টুইটে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ফাঁস হওয়া কথিত গোপনীয় তথ্যে মন্ত্রণালয়ের ভাষায় ‘বড় ধরনের বিভ্রান্তি’ থাকতে পারে। পাঠককে সম্ভাব্য গুজবের বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

ফাঁস হওয়া এক নথি অনুযায়ী, ইউক্রেনে বিশেষ বাহিনীর সবচেয়ে বড় কন্টিনজেন্ট রয়েছে যুক্তরাজ্যের। তাদের মোট বাহিনীর সংখ্যা ৫০ টি। এছাড়া লাটভিয়ার ১৭ টি, ফ্রান্সের ১৫ টি, যুক্তরাষ্ট্রের ১৪ এবং নেদারল্যান্ডসের ১ টি বাহিনী কাজ করে চলেছে। এদের সবাই সম্মিলিত সামরিক জোট ন্যাটোর সদস্য। বিশেষ বাহিনীর এই সেনা সংখ্যা কম মনে হলেও, প্রতিটি কনটিনজেন্টে সেনা সংখ্যা অনেক বেশি বলেই ধারণা করা হচ্ছে। এছাড়াও বিশেষ এই বাহিনী সামরিক দক্ষতা বিবেচনায় অত্যন্ত কার্যকর। 

ব্রিটেনের প্রভাবশালী দ্য গার্ডিয়ান পত্রিকার সূত্রে বেরিয়ে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যুক্তরাষ্ট্রের সামরিক কর্তারা ইউক্রেনে সব মিলিয়ে ৯৭ টি বিশেষ সামরিক ইউনিটের উপস্থিতি নিশ্চিত করেছেন। এসব ইউনিটের মাঝে শুধুমাত্র যুক্তরাজ্যের ইউনিট ৫০ টি। গোপনীয় এসব নথি চলতি বছরের ফেরুয়ারি এবং মার্চ মাসের শুরুতে ডিসকর্ড নামের একটি মেসেজিং অ্যাপে প্রথম প্রকাশ পায়। 

অনলাইন গেমারদের কাছে বেশ জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ থেকেই পরবর্তীতে এসব নথি সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। 



সম্পর্কিত

ইউরোপ

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।