আন্তর্জাতিক


৮ বছর পর ইয়েমেন যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ এপ্রিল ২০২৩, ০৫:০০ অপরাহ্ন, রবিবার

৮ বছর পর ইয়েমেন যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব
অবশেষে সুদিন ফিরছে ইয়েমেনে, বন্ধ হচ্ছে দীর্ঘদিনের গৃহযুদ্ধ। ৮ বছর পর দেশটিতে যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, চলতি রমজান মাসেই থেমে যাবে তাদের অভিযান।

সৌদির এমন ঘোষণার পর সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ পর্যায়ের নেতা মোহাম্মদ আল-বুখাইতি তার দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

লেবাননের আল মাদাইয়িন টিভির পক্ষ থেকে জানানো হয়, সৌদি সরকারের কর্মকর্তারা ইয়েমেন কাউন্সিলের একাধিক কর্মকর্তাদের সাথে সম্প্রতি এক রুদ্ধদ্বার বৈঠক করেন। এই বৈঠকের আলোকে সিদ্ধান্ত হয়, অতি দ্রুতই ইয়েমেন থেকে সৌদি আরবের সেনা প্রত্যাহার করা হবে। 

শুধুমাত্র সেনা প্রত্যাহারই না, একইসাথে সাবেক প্রেসিডেন্ট আবদা রাবুহ মানসুর হাদির কাছে ক্ষমতাও হস্তান্তর করা হতে পারে। ওই বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান যুদ্ধের প্রসঙ্গে সৌদি আরবের বর্তমান অবস্থান ব্যক্ত করেন। সেইসাথে সংকট নিরসনে রিয়াদের পক্ষ থেকে একটি শান্তি প্রস্তাবনা উত্থাপন করেন। 

শান্তি প্রস্তাবনা অনুযায়ী, রিয়াদের পক্ষ থেকে ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বেতন প্রদান করা হবে। হুদাইদাহ বন্দর খুলে দেয়া হবে এবং ইয়েমেনের বর্তমান আর্থিক সংকট কাটিয়ে ওঠার জন্য পর্যাপ্ত সাহায্যও দেয়া হবে।  

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে যে সমঝোতা হয়েছে তার আওতায় চলমান সংকট নিরসনের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হবে। 

আর এসব পদক্ষেপ দুই ধাপে ঘোষণা করা হবে। প্রথম ধাপের ঘোষণা আসবে ঈদুল ফিতরের আগে এবং অন্যটি, আরেকটি সুবিধাজনক সময়ে ঘোষণা করা হবে। 

এছাড়াও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর বক্তব্য অনুযায়ী, আগামী সপ্তাহে ওমান ও সৌদি আরবের একটি যৌথ প্রতিনিধি দলের ইয়েমেনের রাজধানী সানা সফর করার পরিকল্পনা রয়েছে।

বিদ্রোহী দলের নেতা এ সময় বলেন, ইয়েমেন আগ্রাসনে যোগ দিয়ে সংযুক্ত আরব আমিরাত একটি বড় ভুল করেছে। ফলে এখন তাদের শিক্ষা নেওয়া উচিত এবং যত দ্রুত সম্ভব তাদের সেনা প্রত্যাহার করে নিতে হবে। 



সম্পর্কিত

এশিয়া

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।